দুর্ব্যবহার করেনি পুলিশ, বলছেন ‘নিখোঁজ’ থাকা চাকরিপ্রার্থী অর্ণব ঘোষ

সংবাদমাধ্যমকে অর্ণব ঘোষ জানান, তাঁদের সঙ্গে বিধাননগর পুলিশ দুর্ব্যবহার করেনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগের দাবিতে চাকরিপ্রার্থীদের অবস্থানে হানা দিয়ে বৃহস্পতিবার মধ্যরাতে তাঁদেরকে সরিয়ে দিয়েছে বিধাননগর পুলিশ। শুক্রবার সকাল থেকে অচিন্ত্য ধারা, অর্ণব ঘোষ ও অচিন্ত্য সামন্ত নামের তিনজন চাকরিপ্রার্থীর খোঁজ মিলছে না বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। এই খবর প্রকাশিত হয় বিভিন্ন সংবাদমাধ্যমে। যদিও এদিন পরে জানা যায়, তিন চাকরিপ্রার্থীকে আটক করেছিল পুলিশ। শুক্রবার সকালে তাঁদের খোঁজ মেলে। এদিন এক সংবাদমাধ্যমকে অর্ণব ঘোষ জানান, তাঁদের সঙ্গে বিধাননগর পুলিশ দুর্ব্যবহার করেনি।

প্রসঙ্গত বৃহস্পতিবার রাতে নিয়োগের দাবিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে অবস্থানরত আন্দোলনকারীদের সরিয়ে দেয় পুলিশ। করুণাময়ীতে টানা চারদিন ধরে অবস্থান ও আমরণ অনশন চালিয়ে যাচ্ছিলেন চাকরিপ্রার্থীরা। করুণাময়ীতে এপিসি ভবনের সামনে থেকে চাকরিপ্রার্থীদের তুলতে গেলে পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি হয়। অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। সেই ঘটনার পর থেকে খোঁজ মিলছিল না অচিন্ত্য ধারা, অর্ণব ঘোষ ও অচিন্ত্য সামন্তের।

যদিও শুক্রবার বিধাননগর পুলিশের তরফে জানানো হয় তিন চাকরিপ্রার্থীকে আটক করেছে তারা। তাঁদেরকে জিজ্ঞাসাবাদের পর এদিনই ছেড়ে দেয় পুলিশ। থানা থেকে বেরিয়ে এক সংবাদমাধ্যমকে অর্ণব ঘোষ বলেন, ‘আমাদের বিভিন্ন থানায় ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছিল। তারপর বিধাননগর পূর্ব থানায় নিয়ে আসা হয়। থানায় আমাদের সঙ্গে কোনও দুর্ব্যবহার করা হয়নি। আমাদের বোঝানোর চেষ্টা করছিল পুলিশ। আমরাও জানাই কীরকম দুর্নীতি আমাদের সঙ্গে হয়েছে। আমাদের কোনও আটক করা হয়নি।’ একইসঙ্গে পুলিশ তাঁদের সঙ্গে কোনও দুর্ব্যবহার করেনি বলেও জানান ভেই আন্দোলনকারী।

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

সৌরভ দাসের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শ্রীতমা, গুজবে কী বললেন অভিনেত্রী?

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

ঝোড়ো শতরান শুভমনের, ভেঙে দিলেন কোহলির রেকর্ড

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

গাঁজার নেশা করে বচসা, বন্ধুর বুকে ছুরির কোপ! গ্রেফতার যুবক

শাড়ি ছেড়ে জিন্স-টিশার্টে দীপিকা, পশ্চিমী পোশাকে পর্দার ‘সীতা’কে দেখে অবাক নেটমহল

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

সন্দেশখালির তৃণমূল ব্লক সভাপতির বাড়ির পাশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

তৃণমূল ছেড়েও রক্ষা নেই, গ্রেফতারির মুখে মানস!

‘আই লাভ ইউ মম-ড্যাড’, মর্মস্পর্শী চিঠি লিখে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী