চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘গ্যাসের সার্ভার বন্ধ করে কৃত্রিম সঙ্কট তৈরি করা হয়েছে’, তোপ মমতার

নিজস্ব প্রতিনিধি : গ্যাসের আকাল ও দাম বৃদ্ধির প্রতিবাদে পথে নেমেছেন মুখ্যমন্ত্রী। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরের দিনেই বড় মিছিল করলেন তিনি। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলে হাঁটেন। মিছিল শেষে কেন্দ্রের বিরুদ্ধে ফের তোপ দেগেছেন তিনি। কেন্দ্রের গাফিলতির কারণেই গ্যাসের সঙ্কট তৈরি হয়েছে বলে তোপ। তিনি বললেন, চালাকি করে কৃত্রিম সঙ্কট তৈরি করা হয়েছে। মানুষ বুকিং করতে পারছে না। সার্ভার বন্ধ করে রাখা হয়েছে পরিকল্পনা করে। নির্বাচনের স্বার্থে রান্নার গ্যাস বন্ধ করে দিয়েছে বিজেপি সরকার বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই আজ সোমবার (১৬ মার্চ) বিরোধীদের টেক্কা দিয়ে রান্নার গ্যাসের দাম বৃদ্ধিকে সামনে রেখে কলেজ স্কোয়‍্যার থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত পদযাত্রায় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‌আপনারা জানেন এখন রোজার মাস চলছে। তাই আমরা আজানের আগে মিটিং শেষ করতে চাই। কেন্দ্রের গাফিলতিতে জ্বালানি সঙ্কট। গ্যাসের দাম যেভাবে বেড়েছে, সার্ভার কাজ করছে না। মানুষ অ্যাপ্লাই করেছে পাচ্ছে না। মানুষ গ্যাস পাচ্ছে না। একবারও ভাবলেন না। বিধানসভা নির্বাচনের স্বার্থে হঠাৎ গ্যাস বন্ধ করে দিলেন। গ্যাস দিন মানুষকে, গ্যাস বেলুন নয়। আমরা প্রথম দিনই এর প্রতিবাদ করেছি। আমি সমস্ত কোম্পানির সঙ্গে মিটিং করে জেনেছি, গ্যাসের মোটেই সঙ্কট নেই। আমরা বলেছি, সার্ভার ওপেন করুন।’‌

তাঁর আরও অভিযোগ, ব্রিগেড ভরাতে ক্যাশ দেওয়া হয়েছে। সার্ভার ওপেন করতে তেল সংস্থাগুলোকে বলা হয়েছে। কেরোসিনের কোটা বাড়ানোর ব্যবস্থা করা হয়েছে। ভোটের পর দিল্লিকে বুঝে নেওয়ার কথা বলেছেন তিনি। বিজেপিকে মানুষ ধাক্কা দেবে। গণতন্ত্র বিজেপিকে ধাক্কা দেবে। বিজেপিকে বয়কট করার ডাক মুখ্যমন্ত্রীর। 

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ