দক্ষিণ কলকাতায় জন্মদিনের পার্টিতে ডেকে তরুণীকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  জন্মদিনের পার্টিতে ডেকে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ। শুধু তাই নয়, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন এবং ব্যবসার নাম করে দেড় লক্ষ টাকা প্রতারণারও অভিযোগ উঠল। 

ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতায়। ধৃতের নাম অনুভব ভট্টাচার্য। জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয়েছিল অভিযুক্ত ও অভিযোগকারিণীর। ধীরে ধীরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। মোবাইল নম্বর আদানপ্রদানের পর নিয়মিত কথাবার্তা শুরু হয়। একাধিকবার দেখাও করেন তাঁরা। সেই সুযোগেই নিজের জন্মদিনের পার্টিতে তরুণীকে আমন্ত্রণ জানায় অভিযুক্ত। অভিযোগ, নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে তরুণী দেখেন, ফ্ল্যাটে আর কেউ নেই। সেই সুযোগে তাঁকে ধর্ষণ করা হয়। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক বজায় রাখে অভিযুক্ত। তরুণীর অভিযোগ, বিয়ের আশ্বাস দেখিয়ে আরও একাধিকবার তাঁর সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়।শুধু তাই নয়, ব্যবসায় বিনিয়োগের কথা বলে তরুণীর কাছ থেকে প্রায় দেড় লক্ষ টাকা নেয় অভিযুক্ত। টাকা পাওয়ার পর থেকেই আচরণ বদলে যায়। ধীরে ধীরে যোগাযোগ কমিয়ে দেয় এবং শেষ পর্যন্ত সম্পূর্ণ সম্পর্ক বিচ্ছিন্ন করে বলে অভিযোগ।

আরও পড়ুনঃ উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

প্রতারিত হওয়ার পর পূর্ব যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তরুণী। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে প্রাথমিক তথ্যপ্রমাণের ভিত্তিতে অনুভব ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

‘হারলেই ইভিএম কারচুপি, জিতলেই সব ঠিক?’ প্রশান্ত কিশোরের জয় প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

কলেজের তরুণীরাই টার্গেট! হামিমের শাগরেদ আদিত্যকে নিয়ে বিস্ফোরক দাবি STF-র

কারখানার আগুন নেভাতে গিয়ে পাঁচিল ধসে মৃত ২ দমকল কর্মী, আহত একাধিক

NDA-এর বৈঠকে যোগ দিলেন NCPI সাংসদ সুদীপ-কাকলিরা

আপেল অ্যাপ স্টোর থেকে উধাও টেলিগ্রাম!

জ্বালানির দাম কমলেও‌ অটোয় ভাড়া না‌ কমায়‌ ক্ষুব্ধ নিত্যযাত্রীরা

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

পুজোয় বিদেশ ভ্রমণের প্ল্যান? ৫০ হাজারের কম খরচে ঘুরে আসুন এই ৬ দেশে

‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের