মুকুল রায়ের দলত্যাগ নিয়ে ফের শুনানি হবে: বিমান বন্দ্যোপাধ্যায়

রায় দিয়েছিলেন, মুকুল দলত্যাগী নন। তিনি বিজেপি শিবিরেই আছেন। স্পিকার বলেন, আদালত রিমাইন্ডার পাঠিয়েছিল। তা আইন মেনে দেখা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুকুল রায়ের বিধায়ক (MLA) পদ খারিজ নিয়ে ফের শুনানি হবে। বিধানসভার স্পিকার (Speaker) বিমান বন্দ্যোপাধ্যায় সোমবার এই কথা জানান। এদিন সাংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার পর এক প্রশ্নের উত্তরে স্পিকার বলেন, আদালত রিমাইন্ডার পাঠিয়েছিল। তা আইন মেনে দেখা হবে। দুই পক্ষকে ডেকে হিয়ারিং করা হবে।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আবেদন খারিজ করেছিলেন স্পিকার। রায় দিয়েছিলেন, মুকুল দলত্যাগী নন। তিনি বিজেপি শিবিরেই আছেন। বলেন, যেহেতু মুকুল রায় বিজেপিতেই আছেন তাই তাঁর বিধায়ক পদ খারিজ করা হবে না। এই রায়ের পরেই ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। শুনানিতে বলা হয়, দলত্যাগ বিরোধী আইনে মুকুলের বিধায়ক পদ খারিজ মামলা নিয়ে তাঁর রায় যেন অধ্যক্ষ পুনর্বিবেচনা করেন।  আদালতের (Court) নির্দেশ মত আবার  শুনানি হবে বলে জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, শীর্ষ আদালতের নির্দেশ মেনে চলতি বছরের গত ১১ ফেব্রুয়ারি মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ সংক্রান্ত মামলায় রায়দান করেন স্পিকার।

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

পাঁচ ফুট লম্বা কুমিরকে কাঁধে ঝুলিয়ে থানায় হাজির কৃষক, কাণ্ড দেখে চোখ ছানাবড়া পুলিশের

চিকিৎসকদের গাফিলতির জেরে গর্ভাবস্থায় শিশুর মৃত্যুর অভিযোগ, উত্তেজনা কৃষ্ণনগর জেলা হাসপাতালে

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

মাথার দাম ৫০ লাখ ডলার, জঙ্গিনেতা মেজর জিয়ার শাস্তি প্রত্যাহার করছে তারেক রহমান সরকার?

নিজের হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার