ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রসঙ্গে বিজেপিকে খোঁচা বাবুলের

কেন্দ্রীয় নগরন্নোয়ন প্রতিমন্ত্রী থাকাকালীন রাজ্যে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের বাস্তবায়নে অন্যতম অগ্রনী ভূমিকা নেন বাবুল সুপ্রিয়। তখন তিনি ছিলেন বিজেপির সাংসদ

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় নগরন্নোয়ন প্রতিমন্ত্রী থাকাকালীন রাজ্যে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের বাস্তবায়নে অন্যতম অগ্রনী ভূমিকা নেন বাবুল সুপ্রিয়। তখন তিনি ছিলেন বিজেপির সাংসদ। এখন বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করে তৃণমূলের জার্সি গায়ে চাপিয়েছেন বাবুল। কিন্তু ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্প ধীরে হলেও কাজ শেষ পর্যায়ে। কিন্তু সেই বিরাট প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার তথা তাঁর পুরানো দল কোনও বাহবা দেবে কিনা সন্দেহ বাবুলের। সেই কথাই বুধবার টুইট করে লিখেছেন তৃণমূল নেতা।

টুইটে বাবুল বলেছেন, ‘মাননীয়া মুখ্যমন্ত্রীর সঙ্গে ঝালমুড়ি খেয়েছিলাম বলে আমাকে নিজের দলের লোকের কাছে ট্রোলড ও হেনস্থার মুখে পড়তে হয়েছিল। কারণ সেই সময়ে মুখ্যমন্ত্রীর সহযোগিতা ছাড়া জবর দখলের সমস্যার সমাধান সম্ভব ছিল না। তিনি ফিরহাদ হাকিমকে দত্তাবাদ ও অন্যান্য সমস্যা সমাধান করতে বলে আমাকে সাহায্য করেছিলেন। রাজনীতির ঊর্ধ্বে উঠে বাংলার জন্য কাজ করেছিলাম। এখন সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত প্রায় সব কাজই শেষ। এবার কি বিজেপি ওই রুটের উদ্বোধনের জন্য আমাকে কৃতিত্ব দেবে? না দিলে, আমি কিছু মনে করব না। কারণ, আমি আমার কাজ করেছি।’

সোমে রাস্তায় বেরোলে পাবেন না ওলা-উবের

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের

‘রাজ্যে শ্য়ামাপ্রসাদের সরকার, বাবরের নয়’, ধর্মতলায় বিক্ষোভকাণ্ডে বামেদের তোপ শমীকের

‘অভিযুক্তদের ফাঁসিতে ঝোলান,’ নিট কাণ্ডে আর্জি মৃত পড়ুয়ার মায়ের

ধর্ষককেই বিয়ে করার জেদ নির্যাতিতার, বাধা পেয়ে অ্যাসিডের বোতলে চুমুক

যোগ্যতার জোরেই সাফল্য, ফের শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা

সাবুদানার খিচুড়ি নয়, শ্রাবণের সোমবারে পাতে রাখুন এই ৫ স্বাস্থ্যকর পদ

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

‘পিওকে ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয়’, কার্গিল দিবসে স্পষ্ট বার্তা রাজনাথের

‘কাজে যোগ দেওয়ার আগে ভাবুন’, কৃষ্ণ সাগরে কর্মরত ভারতীয় নাবিকদের সতর্ক করল নয়াদিল্লি 

প্রতিদিন ডাল-সবজি খেয়ে বিরক্ত? স্বাদ বদলে বানান পাহাড়ি স্টাইলের ‘ভাট কে ডুবকে’

বাঘ-হাতি নয়, শুঁয়োপোকার ভয়ে বাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা