বেহালায় কলকাতা পুলিশের অফিসারের রিভলবার দিয়ে আত্মহত্যা

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বেহালাতে সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক পুলিশ কর্মী। আত্মহত্যার কারণ অনুসন্ধান করছে কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে খবর ওই নিহত পুলিশ কর্মীর নাম পুলক ব্যাপারী। তার বয়স মাত্র ৩৫ বছর। মৃত পুলিশ কর্মী কলকাতা পুলিশের ওয়ারলেস বিভাগের কর্মী ছিলেন। বেহালার পর্ণশ্রী থানা(Parnashree P.S.) এলাকার গোপাল মিশ্র রোডের একটি ফ্ল্যাটে স্মৃতির সঙ্গে ভাড়া থাকতেন। মঙ্গলবার বাড়িতে ছিলে নই পুলিশ কর্মী। হঠাৎ তার স্ত্রী গুলির শব্দ পান।

তিনি ছুটে গিয়ে দেখেন ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন তার স্বামী। তৎক্ষণাৎ তিনিই প্রতিবেশীদের খবর দেন। প্রতিবেশীরা বিষয়টি স্থানীয় পর্ণশ্রী থানাকে জানান। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত পুলিশকর্মীর শ্রী সহকর্মী ও পাড়া-প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। যে সার্ভিস রিভলবারটি নিয়ে তিনি আত্মঘাতী হয়েছেন সেটি আটক করেছে পুলিশ।

সার্ভিস রিভলবার নিয়ে আত্মহত্যার(Suicide) ঘটনা একাধিক ঘটে চলেছে। কখনো জমান কখনো পুলিশ কর্মী আত্মঘাতী হচ্ছেন। এর আগে খাদ্য ভবনের সামনে কলকাতা পুলিশের এক কর্মী আত্মহত্যা করেছিলেন। পুলিশ নিহত পুলক বাবুর ব্যবহৃত মোবাইলের তথ্য ঘেঁটে আত্মহত্যার কারণ অনুসন্ধান করছে।একের পর এক পুলিশ কর্মী ও জওয়ানদের এই ধরনের আত্মহত্যার ঘটনা বৃদ্ধি পাওয়ায় মনস্তত্ত্ববিদদের অভিমত ক্রমাগত ডিউটির চাপ এবং মানসিক অবসাদ এই ধরনের ঘটনা ঘটাচ্ছে।

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়