বিদ্রোহে রাশ টানতে শোকজের অস্ত্র বঙ্গ বিজেপিতে

এই দুই নেতাকে শোকজের চিঠি ধরিয়ে দলের তরফে বিক্ষুব্ধদের একটি স্পষ্ট বার্তা দেওয়ার চেষ্টা চলছে। আর সেই বার্তা হল, দলের যত বড়ই নেতা হোন না কেন, দলীয় শৃঙ্খলা প্রত্যেককেই মেনে চলতে হবে এবং দলবিরোধী কাজ কোনওভাবেই বরদাস্ত করা হবে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইঙ্গিত আগেই মিলেছিল। এবার অস্ত্র হাতে হাতে তুলে নিতে চলেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। লক্ষ্য দলের বিক্ষুব্ধদের বিদ্রোহে রাশ টানা। আর এই পদক্ষেপের পিছনে পূর্ণ সমর্থন রয়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব ও সঙ্ঘের। বঙ্গ বিজেপি সূত্রে জানা গিয়েছে, খুব শীঘ্রই দলের রাজ্য নেতৃত্বের তরফে শোকজ করা হচ্ছে জয়প্রকাশ মজুমদার ও রীতেশ তেওয়ারিকে। যদিও দুই নেতাই জানিয়েছেন, এই মর্মে কোনও চিঠি তাঁরা রবিবার সকাল পর্যন্ত হাতে পাননি। একই সঙ্গে এটাও জানা গিয়েছে শুধু এই দুজনই নয়, দলের বেশ কিছু বিধায়কের কাছেও যেতে পারে শোকজের চিঠি। সেই সঙ্গে শান্তনু ঠাকুরের বিরুদ্ধেও দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কড়া রিপোর্ট পাঠিয়েছেন তাঁরা। যেহেতু শান্তনু সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্তড়ী তাই তাঁর বিরুদ্ধে বঙ্গ বিজেপি নেতৃত্ব কোনও পদক্ষেপ নিতে চাইছে না। পরিবর্তে সেই পদক্ষেপ নিতে পারে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। সূত্রে জানা গিয়েছে সেক্ষেত্রে শান্তনুর ডানা ছাঁটার পাশাপাশি তাঁর মন্ত্রীত্বেও কোপ পড়তে পারে।

শোকজের খবর ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রীতেশ তেওয়ারি। তিনি জানিয়েছেন, ‘১৮ বছর বয়স থেকে বিজেপি করছি। জীবনের গুরুত্বপূর্ণ সময় ৩২ বছর এই দলের জন্য দিয়েছি। শোকজ করা হচ্ছে সেটা সংবাদমাধ্যমের কাছ থেকেই জানতে পারলেম। দলের তরফে আমাকে এখনও কেউ কিছু জানায়নি। আমি এই রকম কিছু চিঠিও পায়নি। তবে দেখছে আমি হাতে চিঠি পাওয়ার আগেই খবর ছড়িয়ে গেল। আমার মনে হচ্ছে আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে এটা তারই একটা অংশ। ১ শতাংশ থেকে ৪০ শতাংশে দলের উত্থানের আমি সাক্ষী। যদি চিঠি পাই দলের একজন অনুগত সৈনিক হিসেবে তার উপযুক্ত জবাব দেব।’ রীতেশ মুখ খুললেও জয়প্রকাশ মুজমদার এই বিষয়ে সংবাদমাধ্যমকে কিছু জানাতে চাননি। বঙ্গ বিজেপির সূত্রে জানা গিয়েছে, জয়প্রকাশ মজুমদার এবং রীতেশ তিওয়ারিকে শোকজ করে মূলত যেটা জানতে চাওয়া হবে যে কেন তাঁরা বিক্ষুব্ধ গোষ্ঠীর বৈঠকে নেতৃত্ব দিয়েছেন। তাঁদের এই পদক্ষেপ দলবিরোধী কাজ হিসাবেই দেখা হচ্ছে। এই দুই নেতাকে শোকজের চিঠি ধরিয়ে দলের তরফে বিক্ষুব্ধদের একটি স্পষ্ট বার্তা দেওয়ার চেষ্টা চলছে। আর সেই বার্তা হল, দলের যত বড়ই নেতা হোন না কেন, দলীয় শৃঙ্খলা প্রত্যেককেই মেনে চলতে হবে এবং দলবিরোধী কাজ কোনওভাবেই বরদাস্ত করা হবে না।

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?