দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বুধবার ফের আন্দামান সাগরের ওপর নিম্নচাপ ঘনীভূত হবে

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের ওপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে। আগামী সপ্তাহের সোমবার তা ধীরে ধীরে শক্তি বাড়াবে এবং ২৯ নভেম্বর বুধবার তা নিম্নচাপে পরিণত হবে। আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) ডিউটি অফিসার সুপ্রিয় ভট্টাচার্য শনিবার এই খবর জানান। তিনি বলেন, আগামী কয়েক দিন কলকাতায় পরিষ্কার শুষ্ক আবহাওয়া এবং তাপমাত্রা থাকবে স্বাভাবিক।

সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি থেকে ২১ ডিগ্রি কাছাকাছি থাকবে। সাউথ আন্দামানে ও সাউথ ইস্ট বে’ তে ২৭ নভেম্বর নাগাদ একটি নিম্নচাপ হওয়ার সম্ভাবনা থাকছে। সেটা পরবর্তীকালে ২৯ নভেম্বর গভীর নিম্নচাপে পরিণত হবে। তার ফলে তাপমাত্রা কমবে । উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই জেলাতে বৃষ্টিপাতের এই মুহূর্তে কোথাও কোনো সম্ভাবনা নেই আগামী পাঁচ থেকে সাত দিন।

তবে এই নিম্নচাপ এবং পশ্চিমে ঝঞ্ঝার দরুন কলকাতা সহ দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আবহাওয়াবিদরা মনে করছেন যে শীতের আমেজ অনুভব করছে বঙ্গবাসী তার থেকে সাময়িক ছেদ ঘটতে পারে নিম্নচাপের দরুণ।প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, গত কয়েকদিন থেকে বঙ্গে রাত থেকে ভোর পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করেছিল।

ভোরের দিকে শীতের আমেজ ভালই হবে অনুভব করছিল বঙ্গবাসী। গরম জামাকাপড় সকলেই গায়ে চড়াতে শুরু করেছিল। খেজুর রসের আশায় খেজুর গাছে হাঁড়ি বেঁধেছিল সংগ্রহকারীরা। কিন্তু হঠাৎ বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম সহ আন্দামানের(Andaman) ওপর এই নিম্নচাপ স্বাভাবিক ছন্দে চলা বঙ্গের আবহাওয়া সাময়িক গতিপথ যে বেশ কিছুটা এলোমেলো করে দেবে তাতে নিশ্চিত আবহাওয়াবিদরা।

Published by:

Share Link:

More Releted News:

সল্টলেকের গোপন ডেরায় বিজেপির ভিন রাজ্যের লোকজন, সুজিত বসুর অভিযোগে অ্যাকশন

দ্বিতীয় দফার নির্বাচনের আগে আরও ১১ পুলিশ পর্যবেক্ষক নিয়োগ

সিপিএমের অভ্যন্তরীণ রিপোর্টে ক্ষমতায় আসছে তৃণমূল, লালপার্টির সমীক্ষায় পদ্মের সংখ্যা কত?‌

বালুরঘাটের বিদায়ী বিধায়ককে পুনর্বাসন দিল মোদি সরকার, কোন পদ পেলেন অশোক লাহিড়ী?

নির্বাচনের দ্বিতীয় দফার আগে সাসপেন্ড ৫ পুলিশকর্তা, নজর নিরাপত্তায়

তীব্র দাবদাহের মাঝেই স্বস্তির খবর, দক্ষিণবঙ্গে কালবৈশাখী ও ভারী বৃষ্টির সম্ভবনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ