চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রবিবার কলকাতায় ৪৪ বছরের গরমের রেকর্ড ভাঙতে চলেছে, তাপমাত্রা পৌঁছবে ৪২ ডিগ্রির ঘরে

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার কলকাতাতে এক ধাক্কায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যায় ৪২ ডিগ্রির কাছাকাছি। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ২৪ ঘন্টার পর আরো তাপমাত্রা বাড়বে। তাপমাত্রা ২ ডিগ্রী বাড়তে চলেছে। রবিবার থেকে কলকাতা(Kolkata) পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা গড়ে ৪২ডিগ্রী  থাকবে। আগামী মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার তাপমাত্রা ৪৮ ডিগ্রির ঘরে পৌছবে। আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদদের দাবি গত ৪৪ বছরে এই পরিমাণ গরম কখনো এর আগে কলকাতায় পড়ে নি। শেষবার ১৯৮০ সালের এপ্রিল মাসে কলকাতায় গরম পড়েছিল ৪১.৭ডিগ্রি। তবে সেই সব রেকর্ড রবিবার ভেঙে দিতে পারে প্রকৃতি।

এমনটাই আশঙ্কা করছেন আবহাওয়া দফতরের আবহাওয়াবিদরা। রবিবার কলকাতার তাপমাত্রা ৪২ ডিগ্রির ঘরে পৌঁছানোর পর আগামী কয়েক দিন এই একই তাপমাত্রা বজায় থাকবে মহানগরীতে। শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের(South Bengal) পাঁচ জেলায় তাপপ্রবাহের লাল সর্তকতা জারি করা হয়েছে। জেলাগুলি হল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ,ঝাড়গ্রাম এবং বাঁকুড়া। দক্ষিণবঙ্গের সব জেলাতে ত্বাপক প্রবাহের দরুন আগামী মঙ্গলবার পর্যন্ত কমলা সর্তকতা জারি করা হয়েছে। তাপপ্রবাহের পাশাপাশি দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় অস্বস্তি কর আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে।

২৪ ঘন্টায় মোটামুটি তিনটি জেলায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান পশ্চিমবঙ্গ মেদিনীপুর এবং বীরভূম এবং কাল থেকে আরও চারটি জেলা যুক্ত করা হবে। যে জেলাগুলি পোড়া ঝাড়গ্রাম, ইস্ট বর্ধমান সহ মোট দক্ষিণবঙ্গের সাতটি জেলায় তীব্র তাপপ্রবাহ সম্ভাবনা। এছাড়া বাকি জেলাগুলিতে শুধু তাপ প্রবাহের সম্ভাবনা।

দক্ষিণবঙ্গের পাশাপাশি এই তীব্র দহনের হাত থেকে রক্ষা পাচ্ছে না এবার উত্তরবঙ্গের জেলাগুলি। দার্জিলিং, কালিংপং এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টি হলেও উত্তরের বাকি সব কটি জেলাতে গরম বৃদ্ধি পাবে। উত্তর দিনাজপুর এবং মালদহ জেলাতে তাপপ্রবাহের লাল সর্তকতা(Red Alert) জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

Published by:

Share Link:

More Releted News:

‘হলদিয়া বন্দর থেকে টাকা কোথায় পাচার হচ্ছে?’, মোদি সরকারকে প্রশ্ন মমতার

রাস্তার পাশে উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ, খুন নাকি অন্যকিছু?

ভোটের ৪৮ ঘন্টা আগে নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষককে সরিয়ে দিলেন জ্ঞানেশ

নওদা বিধানসভায় নির্বাচনী প্রচার ঘিরে উত্তেজনা চরমে, নামল কেন্দ্রীয় বাহিনী

অশোকনগরে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে ঝড় তুললেন মৈথিলী ঠাকুর

মেয়ের হয়ে প্রচারে বেরিয়ে রাস্তার মাঝে যা করলেন মমতা ঠাকুর, প্রশংসা এলাকাবাসীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ