আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রবি থেকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি, বইবে ঝড়ো হাওয়া

নিজস্ব প্রতিনিধি: রবিবার থেকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারীবৃষ্টির সম্ভাবনা।শক্তি হারিয়েছে নিম্নচাপ। বাংলা থেকে ঝাড়খন্ড হয়ে বর্তমানে বিহারে অবস্থান করছে। এর প্রভাবে বিহার ঝাড়খন্ডে ভারী বর্ষণের আশঙ্কা। সিস্টেম বাংলা থেকে বহুদূরে, এর প্রভাব আর পড়বে না। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় এই খবর জানান। তিনি বলেন,তবে মৌসুমী অক্ষরেখা সক্রিয় বাংলায়। এর প্রভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। শুক্র ও শনিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে(South Bengal)। বজ্রবিদ্যুৎসহ মূলত হালকা ঝড়- বৃষ্টির পূর্বাভাস।

রবিবার থেকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারীবৃষ্টির সম্ভাবনা। ঝড়ের গতিবেগ বাড়বে বিভিন্ন জেলাতে। রবিবার বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাসের সতর্কতা।সোমবার কলকাতা(Kolkata) সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় – বৃষ্টির আশঙ্কা। উপকূলের জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে ঝড়ের গতিবেগ ৫০ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকবে। মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা।

বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও বাড়বে।উত্তরবঙ্গে(North Bengal) ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত। সোমবার অতি ভারী বৃষ্টির সতর্কতা উপরের দিকের জেলাগুলিতে।শুক্রবার দার্জিলিং ,কালিম্পং, জলপাইগুড়ি ,আলিপুরদুয়ার এই চার জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি।শনিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি।রবিবার দার্জিলিং ,কালিম্পং, আলিপুরদুয়ার ,কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস। সোমবার বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির আশঙ্কা। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ,জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি। আগামী সপ্তাহ জুড়ে দুর্যোগ জারি থাকবে বঙ্গে।

Published by:

Share Link:

More Releted News:

‘এবারের ভোট বাংলার মানুষের আত্মসম্মানের লড়াই’, তৃণমূলের হয়ে প্রচারে আভিনেতা পরমব্রত

‘‌সিআরপিএফ অফিসারকে নির্দেশ দিয়েছে ভবানীপুরে ভোট স্লো করতে’‌, শাহকে তোপ মমতার

রবিতে উত্তর কলকাতায় মোদির রোড-শো, মতুয়াদের মন পেতে সভা বনগাঁতেও

যোগী বা ভোগী আসুক বাংলার মানুষ ভোট দেবেন মমতাকেই, নদিয়ায় বিরোধীদের নিশানা জুন মালিয়ার

‘৪ মে মোদিজিকে বর্ধমানের সীতাভোগ খাওয়াবো’, জামালপুরে ঘোষণা শাহের

ভোট মিটতেই আসানসোলে কংগ্রেস কর্মী খুন, কাঠগড়ায় তৃণমূলের কাউন্সিলর ঘনিষ্ঠ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ