চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিনিধি: ২২ জুন নাগাদ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি বাড়বে। সে ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ,বাঁকুড়া, মালদা, মুর্শিদাবাদ ও কিছুটা নদীয়ার দু – এক জায়গায় ভারী বৃষ্টি সতর্কতা থাকছে এবং অন্যান্য জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান । তিনি বলেন,এই মুহূর্তে কন্ডিশন ফেভরেবল আছে। আগামী দু-তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি অংশগুলো যেখানে বর্ষা প্রবেশ করেনি সেখানে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা তৈরি হয়েছে।

২০জুন থেকে আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের(SouthBengal) ক্ষেত্রে প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি শুরু হচ্ছে।বৃষ্টি একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকছে ২২ এবং ২৩ জুন ।বাকি দিনগুলোতে হালকা ধরনের বৃষ্টিপাত। উত্তরবঙ্গে ২২ জুনের পর থেকে বৃষ্টির ইনটেনসিটি কমবে। ২০ এবং ২১ জুন উত্তরবঙ্গের(North Bengal) ওপরের জেলাগুলোতে সমস্ত জায়গাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বেশ কিছু জায়গায় আবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকে। ওপরের দিকে একটু বেশি বৃষ্টি হবার সম্ভাবনা থাকছে আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে ।

২৩ জুন নাগাদ বৃষ্টি একটু বাড়বে মালদা এবং দুই দিনাজপুরে। দিনের তাপমাত্রা প্রথম তিন দিন অনেকটাই কমে যাবে। প্রায় তিন থেকে চার ডিগ্রী। তারপরে কোন পরিবর্তন নেই। ২২ জুন নাগাদ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি বাড়বে। সে ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ,বাঁকুড়া, মালদা, মুর্শিদাবাদ ও কিছুটা নদীয়ার দু – এক জায়গায় ভারী বৃষ্টি সতর্কতা থাকছে এবং অন্যান্য জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।

Published by:

Share Link:

More Releted News:

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ