চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মমতার সঙ্গে বিধানসভায় ঋতুপর্ণার বৈঠক ঘিরে জল্পনা

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা ভোটের আগে গেরুয়া শিবিরে তাঁর যোগদান ঘিরে জল্পনা তুঙ্গে উঠেছিল। যদিও শেষ পর্যন্ত রাজনীতির ময়দানে তাঁকে দেখা যায়নি। সব জল্পনা উড়িয়ে টলিউডের শীর্ষ নায়িকা জানিয়েছিলেন, রাজনীতিতে তাঁর আগ্রহ নেই। সোমবার সেই ঋতুপর্ণা সেনগুপ্তই বিধানসভা ভবনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন। দুজনের মধ্যে ১০ মিনিট একান্তে কথাও হয়। আর তার পরেই ফের জল্পনা ছড়াতে শুরু করে, তবে কী এবার শাসক শিবিরে নাম লেখাতে চলেছেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবির নায়িকা? যদিও স্বয়ং ঋতুপর্ণা সেনগুপ্ত জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকই সম্পূর্ণ সৌজন্যমূলক। এর পিছনে রাজনীতির অর্থ খোঁজা অর্থহীন।’

আচমকাই বিধানসভায় কেন হাজির হলেন বাংলা ছবির অন্যতম নামী নায়িকা? আসলে এদিন রাজ্যের প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের মরদেহ নিয়ে যাওয়া হয়েছিল বিধানসভায়। প্রয়াত মন্ত্রীর মেয়ে শ্রেয়া পাণ্ডের সঙ্গে বন্ধুত্ব রয়েছে ঋতুপর্ণার। বান্ধবীকে সান্ত্বনা জানাতেই বিধানসভায় গিয়েছিলেন টলিউডের নামী নায়িকা।

সাধন পাণ্ডেকে শ্রদ্ধা জানানোর পরেই তিনি জানতে পারেন বিধানসভাতেই রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সৌজন্যমূলক সাক্ষাতের জন্য সোজা মুখ্যমন্ত্রীর ঘরে পৌঁছন। রাজ্যের প্রশাসনিক প্রধানের সঙ্গে মিনিট দশেক ধরে কথাও বলেন বাংলা সিনেমার প্রথম সারির অভিনেত্রী। মুখ্যমন্ত্রীর ঘর থেকে বের হতেই সাংবাদিকরা ছেকে ধরেছিলেন অভিনেত্রীকে। এক গাল হেসে ঋতুপর্ণা সংবাদমাধ্যমকে বলেন, ‘মুখ্যমন্ত্রী আমাকে স্নেহ করেন। তাই এখানে এসে ওঁর সঙ্গে দেখা করলাম। রাজনীতি নিয়ে কোনও কথা হয়নি‘। যদিও তাতে জল্পনা থামেনি। কেননা, সামনেই বালিগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচন। ওই নির্বাচনে রূপালি পর্দার তারকাকে প্রার্থী করে তৃণমূল সুপ্রিমো চমক দিতে পারেন বলে মনে করছেন অনেকে।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

বুলডোজার নীতিতে বিশ্বাসী নই, যোগী আদিত্যনাথের উল্টো সুর শমীকের গলায়

‘বাঙালি’ ওসিদে’র চাকরি খেয়ে নেওয়ার হুমকি ‘অবাঙালি’ মনোজ আগরওয়ালের

সিভিক ভলান্টিয়ার–ভিলেজ পুলিশ–গ্রিন পুলিশদের নিয়ে নয়া নির্দেশ নির্বাচন কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ