চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুকুল রায়ের পদত্যাগপত্র গ্রহণ করলেন স্পিকার

নিজস্ব প্রতিনিধি: বিধানসভার (BIDHAN SABHA) পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) (PAC) চেয়ারম্যান (CHAIRMAN) পদ থেকে ইস্তফা দেওয়ার চিঠি গ্রহণ করলেন অধ্যক্ষ (SPEAKER) বিমান বন্দ্যোপাধ্যায়। স্পিকার নিজেই কথা জানিয়েছেন মঙ্গলবার। তিনি বলেন, সোমবার মুকুল রায় ইস্তফাপত্র পাঠিয়েছিলেন। তারপর তাঁর সঙ্গে অধ্যক্ষ নিজে ফোনে কথা বলেন। জানতে চেয়েছিলেন, মুকুল রায়কে (MUKUL ROY) ইস্তফা দেওয়ার জন্য কেউ চাপ দিচ্ছে বা ভয় দেখাচ্ছে কি না। প্রত্যুত্তরে মুকুল রায় জানিয়েছিলেন, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করছেন।

উল্লেখ্য, গত সোমবার পদত্যাগপত্র ই-মেইল মারফৎ পাঠিয়েছিলেন মুকুল রায়। তবে অধ্যক্ষ জানিয়েছিলেন, এই পদত্যাগপত্র গ্রহণ করা হবে কি না, তা নিয়ে তিনি সিদ্ধান্ত নেননি। ইস্তফাপত্র হাতে পাননি, বলেও জানিয়েছিলেন স্পিকার। উল্লেখ্য, গত শুক্রবার মুকুল রায়ের পিএসি চেয়ারম্যান পদ আরও ১ বছরের জন্য বাড়ানো হয়েছিল। তবে তার ঠিক ৪ দিনের মাথায় ইস্তফা দেন মুকুল রায়।

উল্লেখ্য, শারীরিক সমস্যার জন্য তিনি দায়িত্ব সামলাতে অপারগ জানিয়ে জমা দিয়েছেন পদত্যাগপত্র। প্রসঙ্গত, বিধানসভার অধ্যক্ষ গত ৮ জুন রায় দিয়েছিলেন, বিজেপিতেই আছেন মুকুল রায়। তাই তাঁর বিধায়ক পদ খারিজ করা সম্ভব নয়। বিধানসভা সূত্রে জানা গিয়েছিল, ২ পক্ষের আইনজীবীর দীর্ঘ বক্তব্য শোনার এবং প্রমাণ দেখার পর অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই রায় দিয়েছিলেন। তারপরে  হঠাৎ করেই দেখা গেল এদিন ২৭ জুন, সোমবার পিএসি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন মুকুল রায়। আর ২৮ জুন সেই ইস্তফাপত্র গ্রহণ করেছিলেন স্পিকার।

মঙ্গলবার জানা গিয়েছে, রাজ্য বিধানসভার পিএসি চেয়ারম্যান হচ্ছেন বিক্ষুব্ধ বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী (KRISHNA KALYANI)। উত্তর দিনাজপুরের এই তৃণমূল (TMC) নেতা একুশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপিতে (BJP) গিয়ে রায়গঞ্জ থেকে প্রার্থী হন। জিতেও যান। কিন্তু তার কয়েকমাসের মধ্যেই তিনি ফের তৃণমূলে চলে আসেন। এখন তিনি খাতায় কলমে বিজেপির বিধায়ক হলেও বঙ্গ বিজেপির সঙ্গে কার্যত কোনও যোগাযোগই রাখেন না। আর এই সুযোগকে কাজে লাগিয়েই এবার তাঁকে রাজ্য বিধানসভার পিএসি চেয়ারম্যান করতে চলেছে তৃণমূল। যার অর্থ, ফের আরও একদফা বিজেপির মুখের খাবার ছিনিয়ে নিল তৃণমূল।

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ