বিজেপি অফিসে সিকিউরিটি গার্ডের চাকরি পাবেন অগ্নিবীররা, বিস্ফোরক বিজয়বর্গীয়

বিজয়বর্গীয় মন্তব্যই কার্যত বুঝিয়ে দিচ্ছে এবার দেশের সেনাবাহিনীকেও নিজেদের তাঁদেদার বাহিনী বানাতে উঠেপড়ে লেগেছে বিজেপি তথা মোদি বাহিনী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গ বিজেপিতে একুশের বিধানসভা নির্বাচনের সময় পর্যন্ত দলের পর্যেবেক্ষক ছিলেন কৈলাস বিজয়বর্গীয়(Kailash Bijaybargiya)। সেই সময়েই তিনি মন্তব্য করেছিলেন, তাঁর বাড়িতে রাজমিস্ত্রীর কাজে আসা মজুররা চিঁড়ে খেত। তাতেই নাকি প্রমাণিত হয়ে গিয়েছিল ওরা বাংলাদেশী। চিঁড়ে খাওয়ার অর্থ সে বাংলাদেশী এই তত্ত্ব কৈলাস কোথা থেকে আর কীভাবে আমদানি করলেন তা নিয়েই বিস্তর গবেষণার প্রয়োজন। কৈলাসের ওই মন্তব্যের মাশুল গুণতে হয়েছে বিজেপিকে। একুশের বিধানসভা নির্বাচনে গোহারান হেরেছে বিজেপি(BJP)। সেই কৈলাসই আবারও বেফাঁস মন্তব্য করে বসলেন। আর তাও কিনা অগ্নিবীরদের(Agniveer) নিয়ে। কার্যত তাঁর মন্তব্য দেখিয়ে দিল দেশের সেনাবাহিনীকে(Indian Army) বিজেপি কীভাবে নিজেদের তাঁবেদার বাহিনীতে পরিণত করতে চাইছে এবং দেশের সেনা জওয়ারদের তাঁরা ঠিক কোন চোখে দেখেন।

কী বলেছেন কৈলাস? রবিবার মধ্যপ্রদেশের ইন্দোরে এক সাংবাদিক বৈঠকে কৈলাস জানিয়েছেন, ‘সেনার প্রশিক্ষণ পেয়ে অগ্নিবীররা হয়ে উঠবেন কঠোর শৃঙ্খলাপরায়ণ৷ তাঁরা সব আদেশ পালন করতে শিখবেন৷ চার বছর দেশ সেবা করার পর যদি তাকে বাহিনী ছাড়তে হয় তখন তিনি এককালীন ১১ লাখ টাকা পাবেন৷ এছাড়া অগ্নিবীরের তকমা নিয়ে সমাজে ঘুরে বেড়াবে৷ আমার যদি বিজেপি অফিসে নিরাপত্তা রক্ষীর প্রয়োজন পড়ে তাহলে আমি অগ্নিবীরদের অগ্রাধিকার দেব৷’ অর্থাৎ, বিজেপি অফিসে সিকিউরিটি গার্ডের চাকরি পাবেন অগ্নিবীররা৷ কৈলাসের এই মন্তব্য নিয়েই এখন নতুন করে বিতর্ক ছড়িয়ে পড়েছে। যদিও তাতে বিজেপির হুঁশ তাতে ফিরবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। একদিকে যখন দেশের যুব সম্প্রদায় ‘অগ্নিপথ’(Agnipath) প্রকল্পের বিরোধীতা করে আন্দোলন চালাচ্ছে তখন কৈলাসের এই মন্তব্যে নতুন করে দেশে আগুন জ্বালানোর পক্ষে যথেষ্টই বলে মনে করছেন বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতানেত্রীরা।

এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দাবি, বিজয়বর্গীয়র কথাতে একটা জিনিস স্পষ্ট যে, ভবিষ্যৎ ভারতে সিকিউরিটি গার্ডের বিকল্প হিসেবে অগ্নিবীর নিয়োগের পথে হাঁটছে কেন্দ্র৷ স্থায়ী চাকরির টোপ দিয়ে নরেন্দ্র মোদি দিল্লির তখতে বসেছিলেন৷ কিন্তু তাতে ব্যর্থ হওয়ায় এখন দেশের যুব সমাজের সামনে অস্থায়ী ঠিকা শ্রমিকের মতো কাজের টোপ ফেলছে বিজেপি৷ বিজয়বর্গীয়র এই মন্তব্য যুবসমাজের প্রতি চরমতম অপমান। একই সঙ্গে এটাও পরিষ্কার হয়ে গেল দেশের সেনাবাহিনীকে কীভাবে নিজেদের তাঁবেদার বাহিনীতে পরিণত করতে চাইছে বিজেপি। একুশের বিধানসভা নির্বাচনের সময়ে এ রাজ্যে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল বুথে বুথে ভোটারদের হুমকি ধমকি চমকানি দেওয়ার পাশাপাশি তাঁদের নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের প্রতি সমর্থন দিতে। এমনকি সংখ্যালঘু ভোটারদের বুথে গিয়ে ভোটদান করতে বাধা দেওয়ার অভিযোগও উঠেছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে। শীতলকুচির বুথে নিরীহ ভোটারদের বিনা কারণে গুলি করে মারার অভিযোগও উঠেছিল এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনী সামরিক বাহিনী নয়, তবে অবশ্যই আধা সামরিক বাহিনী। একুশের নির্বাচনেই প্রমাণিত হয়েছিল সেই আধাসামরিক বাহিনীকে বিজেপি কীভাবে তাঁদের নিজেদের তাঁবেদার বাহিনীতে পরিণত করেছে। এবার তাঁদের নজর দেশরক্ষার দায়িত্বে থাকা মূল সেনাবাহিনীর দিকে। বিজয়বর্গীয় মন্তব্যই কার্যত বুঝিয়ে দিচ্ছে এবার দেশের সেনাবাহিনীকেও নিজেদের তাঁদেদার বাহিনী বানাতে উঠেপড়ে লেগেছে বিজেপি তথা মোদি বাহিনী।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা