২৩ লাখেও জোটেনি ভোটের টিকিট! মুখ পুড়ছে বিজেপির

মানসবাবুর দাবি, তাঁকে প্রার্থী করার প্রস্তাব দেওয়া হয়েছিল রাজ্য বিজেপি নেতৃত্বের তরফেই। বিনিময়ে চাওয়া হয়েছিল ২৩ লক্ষ টাকা। সেই টাকা তিনি ৫ দফায় মিটিয়েও দেন। কিন্তু তাঁকে প্রার্থী করা হয়নি। মানসবাবুকে টাকার বিনিময়ে প্রার্থী পদের সেই প্রস্তাব দিয়েছিলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার মহিলা সহ সভাপতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের বিধানসভা নির্বাচনের সময় অভিনেত্রী শ্রীলেখা মিত্র অভিযোগ তুলেছিলেন, সে সব টলি তারকারা বিজেপিতে যোগ দিয়ে প্রার্থী হয়েছেন বা বিজেপির হয়ে প্রচার করছেন তাঁরা এক একজন ৭ কোটি টাকা করে নাকি দল থেকে নিয়েছেন। সেই অভিযোগ ঘিরে তখন রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছিল। কিন্তু সেই অভিযোগ না কেউ মিথ্যা বলে প্রমাণ করতে পেরেছেন না শ্রীলেখার বিরুদ্ধে কেউ মামলা ঠুকেছেন। তবে বিজেপির প্রার্থীপদ ঘিরে একুশের বিধানসভা নির্বাচনে যে টাকাপয়সার বিস্তর লেনদেন ঘটেছিল সেটা আবারও সামনে চলে এল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের এক বিজেপি নেতার তোলা অভিযোগে। বিজেপির পটাশপুর-১ উত্তর মণ্ডলের প্রাক্তন সভাপতি মানস রঞ্জন সামাই দলের শীর্ষ নেতৃত্বকে চিঠি লিখে আত্মহত্যার হুমকি দিয়েছেন। তাঁর দাবি, একুশের বিধানসভা ভোটে লড়ার টিকিট দেওয়া হবে এই আশ্বাস দিয়ে তাঁর কাছ থেকে ২৩ লক্ষ টাকা চাওয়া হয়েছিল। কিন্তু তাঁকে না প্রার্থী করা হয়েছে না তাঁর সেই টাকা ফেরত দেওয়া হয়েছে।

মানসবাবুর দাবি, তাঁকে প্রার্থী করার প্রস্তাব দেওয়া হয়েছিল রাজ্য বিজেপি নেতৃত্বের তরফেই। বিনিময়ে চাওয়া হয়েছিল ২৩ লক্ষ টাকা। সেই টাকা তিনি ৫ দফায় মিটিয়েও দেন। কিন্তু তাঁকে প্রার্থী করা হয়নি। মানসবাবুকে টাকার বিনিময়ে প্রার্থী পদের সেই প্রস্তাব দিয়েছিলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার মহিলা সহ সভাপতি। কিন্তু ভোট মিটে যাওয়ার পরেও সেই টাকা আর ফেরত পাননি মানসবাবু। এর জেরেই তিনি দলীয় প্যাডে গোটা ঘটনাটি জানিয়ে তা হোয়াটসঅ্যাপ মারফত পাঠান দলের শীর্ষ নেতৃত্ব ও রাজ্য নেতৃত্বকে। সেখানেই তিনি সাফ জানিয়েছেন, দল তাঁর টাকা ফেরত না দিলে তিনি আত্মহত্যা করবেন। মানসবাবুর এহেন অভিযোগকে ঘিরেই এখন শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। একুশের বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের অন্দরে টাকার বিনিময়ে যে টিকিট বিলি হয়েছে সেই অভিযোগ কার্যত প্রমাণিত হয়ে গেল মানসবাবুর এই ঘটনার জেরেই। আর তার জেরেই এখন রাজ্য রাজনীতিতে মুখ পুড়ছে বিজেপির।

মানসবাবুর এই চিঠি প্রকাশ্যে চলে আসার জেরে এখন সব থেকে বড় অস্বস্তিতে পড়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। কেননা মানসবাবুর দাবি, তিনি হোয়াটসঅ্যাপ মারফত চিঠি পাঠিয়েছিলেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী এবং রাজ্য সংখ্যালঘু মোর্চার সভাপতি আলি হোসেনকে। সেই চিঠি কীভাবে প্রকাশ্যে এল, তা তাঁর অজানা। এই বিষয়টি নিয়ে বিজেপির রাজ্য সংখ্যালঘু মোর্চার সভাপতি আলি হোসেন জানিয়েছেন, ‘দল এ ব্যাপারে চিন্তা-ভাবনা শুরু করেছে। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। যথাযথ সময়ে এ ব্যাপারে জানানো হবে।’

বাজার থেকে কিনবেন কেন? বাড়িতেই বানান টাটকা বেসন! রইল সহজ পদ্ধতি

মার্কিন জেলে দুই সপ্তাহ কাটিয়ে অবশেষে জামিন পেলেন কাশ্মীরি চলচ্চিত্র পরিচালক আরফাত শেখ

‘অসংখ্য পুরুষ ঘিরে রেখেছে আমায়,’ অন্ধ্রপ্রদেশে নিহত নৃত্যশিল্পীর এটাই ছিল শেষ বার্তা

মেক্সিকোর কারাগারে ভয়াবহ সংঘর্ষে মৃত ১০, আহত ১৬

চোট সারিয়ে মাঠে ফিরেই জোড়া গোল নেইমারের

ঘুষ কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ হাইকোর্টের

রাত পোহালেই মহালয়া, তর্পণ দুর্ঘটনা রুখতে কলকাতা ও হাওড়ায় কন্ট্রোল রুম

ওড়িশায় অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ২

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

খুদে পড়ুয়ার মাথাকে তবলার মতো পেটানোর ভিডিও ফেসবুকে পোস্ট শিক্ষকের, ভাইরাল হতেই…

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন