নাড্ডার বঙ্গ আগমনের পূর্বেই দিলীপকে দূরে ঠেলল বিজেপি

নাড্ডার সফরের আগেই বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে বাংলার রাজনীতি থেকে দূরে ঠেলে দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা(J P Nadda) আগামী ৭ জুন দুই দিনের সফরে বাংলায়(Bengal) আসছেন। নাড্ডার সেই সফরের আগেই বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে(Dilip Ghosh) বাংলার রাজনীতি থেকে দূরে ঠেলে দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আর এই ঘটনার জেরেই তীব্র ক্ষোভ ছড়িয়েছে বঙ্গ বিজেপির অন্দরে। কেননা দিলীপ ঘোষই বঙ্গ বিজেপির(BJP) এখনও পর্যন্ত সব থেকে সফল সভাপতি। তাঁর হাত ধরেই বঙ্গ বিজেপি ২০১৯ সালে বাংলা থেকে ১৮জন সাংসদ পেয়েছে। ২০২১ এ পেয়েছে ৭৭জন বিধায়ক। কিন্তু তারপরে পরেই মেয়াদ ফুরানোর আগেই দিলীপকে সরিয়ে দেওয়া হয় বঙ্গ বিজেপির সভাপতি পদ থেকে। এবার তাঁকে বাংলার রাজনীতি থেকেই সরিয়ে দিল বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব। স্বাভাবিক ভাবেই দলের এহেন সিদ্ধান্তে চূড়ান্ত ক্ষুব্ধ দিলীপের অনুগামী থেকে দলের নীচুতলার কর্মী ও সমর্থকেরা। তবে মেদিনীপুরের সাংসদ হিসাবে দিলীপ বাংলাতে আসবেনই। তবে আগের মতো আর বেশি সময় হয়তো দিতে পারবেন না।

বঙ্গ বিজেপি সূত্রে জানা গিয়েছে, গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ দলের কর্মীদের মনোবল ও আত্মবিশ্বাস বাড়াতেই রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। জুনের শুরুতেই নাড্ডা দু’দিনের জন্য রাজ্যে আসবেন তিনি। দু’দিনের এই সফরের চূড়ান্ত সূচি স্থির না হলেও প্রাথমিকভাবে শোনা যাচ্ছে মূলত সাংগঠনিক পরিস্থিতি খতিয়ে দেখতেই রাজ্যে আসছেন নাড্ডা। বুথ সশক্তিকরণের অংশ হিসাবে দলের সাংসদ এবং বিধায়কদের নতুন দায়িত্বও দিয়ে যেতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। পাশাপাশি দলের বেশ কিছু নেতার সঙ্গে বৈঠক করবেন নাড্ডা। থাকবে একাধিক সাংগঠনিক বৈঠকও। তাছাড়া কেন্দ্রের মোদি সরকারের অষ্টম বর্ষপূর্তি পালনের জন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে বাংলায়। সেই সব অনুষ্ঠান সঠিকভাবে পালিত হচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখবেন নাড্ডা। বিজেপি সূত্রে এটাও জানা গিয়েছে যে, নাড্ডার এই সফর থেকেই রাজ্যের পঞ্চায়েত নির্বাচন এবং ২০২৪ লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দেবে বঙ্গ বিজেপি নেতৃত্ব। কিন্তু সেই সফরের আগে দিলীপ ঘোষকে বঙ্গ বিজেপি থেকে দূরে ঠেলে দেওয়া হল।

দিলীপকে বাংলা ছেড়ে এবার দেশের অন্য ৮টি রাজ্যের দলীয় সাংগঠনিক দায়িত্ব সামলাতে হবে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের লক্ষ্যে গোটা দেশেই ‘বুথ সশক্তিকরণ অভিযান’ শুরু করছে বিজেপি। আর সেই কর্মসূচিতেই বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, আন্দামান ও উত্তর-পূর্বের চার রাজ্য মণিপুর, মেঘালয়, অসম, ত্রিপুরার মাটিতে দলের সংগঠন বৃদ্ধির দায়িত্ব দিলীপকে দেওয়া হয়েছে। বিজেপিতে সাধারণ ভাবে কোনও সর্বভারতীয় নেতাকে নিজের রাজ্যে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয় না। তবে রাজ্য বিজেপির অনেকেই দাবি করছেন, দিলীপকে যতই অন্য রাজ্যের দায়িত্ব দেওয়া হোক না কেন, বাংলায় সংগঠন মজবুত করতেও ‘অভিজ্ঞ’ দিলীপকে আজ না হোক কাল ব্যবহার করতে চাইবেন কেন্দ্রীয় নেতৃত্ব।

দিলীপের এই দায়িত্ব বৃদ্ধিতে রাজ্য বিজেপির একাংশ অবশ্য বেজায় খুশি। ওই অংশের এক নেতাদের বক্তব্য, ‘দিলীপদা মাঝেমাঝেই এমন কিছু মন্তব্য করে বসেন যে, সমস্যা হয়ে যায়। এ নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে বেশ কয়েক বার তাঁর সঙ্গে কথাও বলা হয়েছে। রাজ্যের শীর্ষ নেতারাও বলেছেন। এ বার বড় দায়িত্ব পাওয়ায় তিনি বাংলার খুঁটিনাটি নিয়ে আশা করি আর খুঁত ধরে বেড়াবেন না।’ আর দিলীপ তিনি কী বলছেন? দলে নতুন দায়িত্ব পাওয়ার প্রে দিলীপ জানিয়েছেন, ‘আমি সংগঠনের লোক। আমার কাছে সবার আগে দল, তার পরে ব্যক্তি। নেতৃত্ব যে দায়িত্ব দিয়েছেন তা পালন করাই আমার কাজ। চিরকাল তাই করেছি। এখনও করে যাব। তাছাড়া আমি মেদিনীপুরের সাংসদ। মেদিনীপুর লোকসভা এলাকায় বুথ সশক্তিকরণ কর্মসূচি তো আমাকেই করতে হবে। এটা ঠিক যে, আমায় এখন বিভিন্ন রাজ্যে খুব বেশি সফর করতে হবে। তবে বাংলার যে কোনও জায়গায় নেতৃত্ব চাইলেই আমি হাজির হয়ে যাব।’

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল