বিধায়কদের সাসপেনশন প্রত্যাহারের দাবি, বিধানসভায় প্রস্তাব আনবে বিজেপি

সাসপেনশন প্রসঙ্গে বিধানসভার অধ্যক্ষ (SPEAKER) বলেন, বিজেপি বিধায়কদের সাসপেনশন প্রত্যাহারের আবেদন জানাতে বলা হয়েছিল। তাঁরা সেই অনুরোধ রাখেননি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভার (BIDHAN SABHA) চলতি অধিবেশনে অংশগ্রহণ করবেন বিজেপি (BJP) বিধায়করা। ওই অধিবেশনে সাসপেন্ড হওয়া ৭ বিজেপি বিধায়কের সাসপেনশন প্রত্যাহারের দাবি জানানো হবে। পরিষদীয় দলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এমনটাই। সূত্রের খবর, শিক্ষা সংক্রান্ত বিলগুলির ভোটাভুটিতেও অংশ নেবেন বিজেপি বিধায়করা। ২ দফায় বিজেপির পক্ষ থেকে দাবি জানানো হবে সাসপেনশন প্রত্যাহারের। উল্লেখ্য, সাসপেন্ড বিজেপি বিধায়কের তালিকায় রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মনোজ টিজ্ঞা, সুদীপ মুখোপাধ্যায় প্রমুখ।

প্রথম দফায় বিজেপি বিধায়করা দাবি জানিয়ে প্রস্তাব আনবেন সুদীপ মুখোপাধ্যায় এবং মিহির গোস্বামীর সাসপেনশন প্রত্যাহারের। দ্বিতীয় প্রস্তাবে বিজেপি বিধায়কদের পক্ষ থেকে দাবি জানানো হবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বাকি ৬ বিধায়কের সাসপেনশন প্রত্যাহারের। খবর, ২ টি প্রস্তাব গৃহীত না হলে গেরুয়া শিবিরের বিধায়করা বিধানসভার লবিতে প্রতীকী অধিবেশন চালাবেন। আগামী মঙ্গলবার স্বারস্থ হবেন হাইকোর্টের।

গত শুক্রবার থেকে শুরু হয়েছে বর্ষাকালীন অধিবেশন। ২ মিনিট নীরবতা পালনের পর বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় অধিবেশন মুলতুবি করেন। বিজেপি বিধায়করা এদিনের অধিবেশনে অংশগ্রহণ করেননি। আগামী সোমবার সকাল ১১ টায় শুরু হবে অধিবেশন। উল্লেখ্য, গত বাজেট অধিবেশনে ৭ বিজেপি বিধায়ককে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করেন অধ্যক্ষ। বিজেপি এই সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়। গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, বিধানসভাতেই এই বিতর্ক মেটানোর। আগামী সোমবার বিধানসভায় এই সাসপেনশন নিয়ে আলোচনার কথা বলেছেন বিচারপতি রাজশেখর মান্থা। সাসপেনশন প্রসঙ্গে বিধানসভার অধ্যক্ষ (SPEAKER) বলেন, বিজেপি বিধায়কদের সাসপেনশন প্রত্যাহারের আবেদন জানাতে বলা হয়েছিল। তাঁরা সেই অনুরোধ রাখেননি। দ্বারস্থ হয়েছিলেন আদালতের। পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার। তিনি বলেন, বিধানসভাকে এড়িয়ে আদালতে যাওয়ার প্রয়োজন ছিল না।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান