জগদ্দলের গঙ্গায় নিখোঁজদের মধ্যে ৩জনের দেহ উদ্ধার

বিপর্যয় মোকাবিলা দফতরের টিম গঙ্গায় তল্লাশি চালানো শুরু করার পরে একে একে ৩টি দেহ উদ্ধার হয়। তবে এজনের দেহ এখনও মেলেনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: গণেশ পুজোর জন্য গঙ্গাস্নানে নেমে মঙ্গলবার দুপুরে উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার ব্যারাকপুর(Barracpur) মহকুমার জগদ্দলে(Jagaddal) তলিয়ে যায় ৩ কিশোর ও ১ যুবক। গতকাল তাঁদের সন্ধানে গঙ্গায় তল্লাশি চালানো হলেও কাউকেই উদ্ধার করা যায়নি। বুধবার অবশ্য দুর্ঘটনাস্থলের কাছেই তাদের মধ্যে ৩জনের দেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। আর এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে জগদ্দল স্টেশন সংলগ্ন পূর্বাশা(Purbasha) এলাকায়। এদিন যে ৩জনের দেহ উদ্ধার হয়েছে তারা হল শম্ভু রাম(১৯), সৌরভ প্রসাদ(১৪), জিতু চৌধুরী(১৪)। এখনও নিখোঁজ গৌতম প্রসাদ (১৫)।

গতকাল দুপুরে এই ৪জন জগদ্দলের চার নম্বর বিচলি ঘাটে(Bichali Ghat) গঙ্গায়(Ganges) স্নানের জন্য নেমেছিল। এদের প্রত্যেকেরই বাড়ি জগদ্দল স্টেশন সংলগ্ন পূর্বাশা এলাকায়। স্নান করতে নেমেই নিখোঁজ হয়ে যায় চার জনই। ঘাটে তাদের পার্স ও মোবাইল রাখা ছিল, সেগুলো দেখেই স্থানীয় বাসিন্দারা জগদ্দল থানায় খবর দেয়৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় জগদ্দল থানার পুলিশ। পুলিশ এসে পরিবারের লোকজনকে খোঁজ করে তাদের খবর দেয়৷ এছাড়াও ঘটনাস্থলে এসে পুলিশের সঙ্গে কথা বলেন ভাটপাড়া বিধায়ক পবন সিং। পুলিশের তরফে ডুবুরি এনে নামানো হয়৷ রাত পর্যন্ত উদ্ধারকাজ চলে৷ কিন্তু গতকাল কারোর সন্ধান মেলেনি। বিকালের দিকে ডুবুরি এনে তল্লাশি চালানো হলেও রাতের অন্ধকারে উদ্ধারকার্য ব্যাহত হয় ও তা বন্ধ রাখা হয়। এদিন সকালে গঙ্গায় নামানো হয় বিপর্যয় মোকাবিলা দফতরের টিম। তাঁরা গঙ্গায় তল্লাশি চালানো শুরু করার পরে একে একে ৩টি দেহ উদ্ধার হয়। তবে এজনের দেহ এখনও মেলেনি।

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

তোলাবাজি, হুমকি, ব্ল্যাকমেলের অভিযোগে উত্তরপাড়ায় গ্রেফতার ইউটিউবার

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু

নাবালিকাকে ধর্ষণ-হত্যার প্রতিবাদে ধর্ষকদের বাড়িতে আগুন, পুড়ে মৃত্যু তিন পড়শির

টানা ১৯ বার সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তকমা পেল আইসল্যান্ড, ভারত-পাকিস্তান কত নম্বরে?