দোলের দিন হরিদেবপুরে তরুণীর দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

তদন্তে নেমে মৃত তরুণীর নাম পরিচয় জানতে পেরেছে পুলিশ। মৃতার নাম ডালিয়া চক্রবর্তী। তিনি নরেন্দ্রপুরের বাসিন্দা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দোলের দিন সকালে এক তরুণীর দেহ উদ্ধার হল কলকাতার হরিদেবপুরে। মঙ্গলবার সকালে হরিদেবপুরের নোনার মাঠের কাছ থেকে দেহ উদ্ধার করে পুলিশ।  তরুণীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার হরিদেবপুরে অজ্ঞাতপরিচয় বিশিষ্ট ওই মহিলার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। তবে বয়স আনুমানিক ৩০ এর কাছাকাছি বলে অনুমান পুলিশের। গলায় ফাঁস দিয়ে তরুণীকে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

শেষ পাওয়া খবর অনুযায়ী, তদন্তে নেমে মৃত তরুণীর নাম পরিচয় জানতে পেরেছে পুলিশ। মৃতার নাম ডালিয়া চক্রবর্তী। তিনি নরেন্দ্রপুরের বাসিন্দা। সোমবার দুপুর পৌনে চারটে নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন। এরপর থেকে তাঁর কোনও খোঁজ পাচ্ছিলেন না পরিবারের লোকজন। অবশেষে মঙ্গলবার সকালে হরিদেবপুর থেকে তাঁর দেহ উদ্ধার হল। তবে কীভাবে ওই তরুণী নরেন্দ্রপুর থেকে হরিদেবপুরে এলেন। তা এখনও স্পষ্ট নয়। কারা তাঁকে খুন করে ফেলে রেখে গেলেন তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যে হরিদেবপুর থানায় এসে পৌঁছেছেন তরুণীর স্বামী। তিনি পুলিশের সঙ্গে কথা বলছেন।

আজকের রাশিফল: বহু বছরের পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হবে, পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন

এমবাপের ইতিহাস গড়া ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে পর্যুদস্ত করল ফ্রান্স

সেনেগালের বিরুদ্ধে জোড়া গোল করে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে এমবাপে

তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও নথিপত্র উদ্ধার, রানাঘাটে উত্তেজনা

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

২২ জুন ঘোষণা হবে DA, রাজ্য সরকারি কর্মচারীদের ধৈর্য ধরতে বলে বিজ্ঞপ্তি জারি মুখ্যসচিবের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র