‘বাবা-মা ও আমি অত্যন্ত বিরক্ত’, ইরা বসু প্রসঙ্গে বললেন বুদ্ধ-কন্য়া

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ ১২ বছর পর বুধবার পেনশনের নথি হাতে পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শ্য়ালিকা ইরা বসু। আর তাৎপর্যপুর্ণভাবে এদিনই ইরা বসুকে নিয়ে মুখ খুললেন বুদ্ধদেব ভট্টাচার্যের কন্য়া সুচেতনা। তিনি স্পষ্টভাষায় জানিয়েছেন, ইরা বসুর কোনও সম্পত্তি গ্রহণ করব না আমরা। পাশাপাশি তিনি এও জানিয়েছেন, ওর আচরণে বাবা-মা ও আমি অত্যন্ত বিরক্ত। আমরা চাই উনি যেন ভবিষ্যতে কোনও কার্যকলাপে আমাদের নাম অন্তর্ভূক্ত না করেন।

সূত্রের খবর, ২০০৯ সালে যখন ইরা বসুর পেনশনের কাগজপত্র জমা পড়েছিল তখনই সেই কাগজে বুদ্ধ-কন্য়া সুচেতনা ভট্টাচার্যকেই মনোনীত (nominee) করা হয়েছিল। জানা যাচ্ছে, সেই নাম আজও রয়েছে। অর্থাৎ পেনশন চালু হওয়ার পর ইরা বসু যে টাকা পাবেন এবং পরবর্তী সময় তাঁর অবর্তমানে ওই পেনশন অ্য়াকাউন্টে যা টাকা থাকবে তা পাবেন সুচেতনা। এই খবর পাওয়ার পরই মুখ খুলেছেন বুদ্ধদেব কন্য়া সুচেতনা ভট্টাচার্য। তিনি পরিস্কার জানিয়েছেন, আমি দৃঢ়তার সঙ্গে বলছি, আজ অথবা ভবিষ্যতে ইরা বসুর কোনও সম্পত্তি গ্রহণ করব না।

এমনকি তিনি এও জানিয়ে দিয়েছেন, বাবা (বুদ্ধদেব ভট্টাচার্য) ও মা (মীরা ভট্টাচার্য) তাঁর (ইরা বসু) আচরণে অত্য়ন্ত বিরক্ত। উল্লেখ্য, এর আগেই এই বিষয়ে জানিয়েছিলেন, ইরা বসু সম্পূর্ণ নিজের ইচ্ছায় রাস্তায় থাকেন। উনি কারোর কথা শোনেন না। তাই ওনার বিষয়ে আমাদের জড়াবেন না। এবার কার্যত একই দাবি করলেন তাঁদের কন্য়া সুচেতনা।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের