৪ সপ্তাহের মধ্যে দিতে হবে DA, নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা হাইকোর্ট সাফ নির্দেশ দিয়েছে আগামী ৪ সপ্তাহের মধ্যে রেখার ১৩ বছরের বকেয়া মহার্ঘ্য ভাতা মিটিয়ে দিতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় এখন ৬ শতাংশ DA বা Dearness Allowance পান যাকে অনেকে মহার্ঘ্য ভাতা বলেও জানেন। কিন্তু সেই ভাতা পাচ্ছিলেন না বড়বাজারের একটি স্কুলের শিক্ষিকা। সেই ভাতা না পাওয়ার পিছনে রাজ্যের শিক্ষা দফতরের যুক্তি ছিল, বয়সসীমা পেরিয়ে যাওয়ার পর চাকরিতে যোগদান করেছেন ওই শিক্ষিকা। তাই তাঁকে মহার্ঘ ভাতা প্রদান করা যাবে না। রাজ্য সরকারের সেই বঞ্চনার বিরুদ্ধে হাইকোর্টে(Calcutta High Court) মামলা করেন ওই শিক্ষিকা। সেই মামলাতেই আদালত সাফ নির্দেশ দিয়েছে আগামী ৪ সপ্তাহের মধ্যে ওই শিক্ষিকার বকেয়া মহার্ঘ্য ভাতা মিটিয়ে দিতে হবে। একই সঙ্গে আদালতের পর্যবেক্ষণ, নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন কলকাতার জেলা স্কুল পরিদর্শক(Kolkata District School Inspector)। 

আরও পড়ুন ‘অমার্জনীয় অপরাধ, আমরা শেষ দেখে ছাড়ব’, আশ্বাস রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের

জানা গিয়েছে যে স্কুল শিক্ষিকার সঙ্গে এই ঘটনা ঘটেছে তাঁর নাম রেখা আগরওয়াল। তিনি ২০১০ সালে বড়বাজারের একটি স্কুলে যোগ দিয়েছিলেন। সেই স্কুলে কর্মরত শিক্ষক-শিক্ষিকারা সকলেই রাজ্য সরকারের কাছ থেকে মহার্ঘ্য ভাতা পান। পেতেন না কেবল রেখা। রাজ্য সরকারের সেই বঞ্চনার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন রেখা। প্রাথমিকভাবে রেখার ডিএ’র বিষয়টি কলকাতার জেলা স্কুল পরিদর্শককে বিবেচনা করে দেখতে বলেছিল হাইকোর্ট। যদিও রেখার আইনজীবী দাবি করেন, হাইকোর্টের নির্দেশের পরও কলকাতার জেলা স্কুল পরিদর্শক কোনও পদক্ষেপ করেননি। সেই পরিস্থিতিতে ফের হাইকোর্টের দ্বারস্থ হন রেখা। দ্বিতীয়বারও কলকাতার জেলা স্কুল পরিদর্শককে রেখার বিষয়টি বিবেচনা করে দেখার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কলকাতার জেলা স্কুল পরিদর্শক সেই নির্দেশও পালন করেননি বলে দাবি করেন রেখার আইনজীবী। সেই পরিস্থিতিতে তৃতীয়বার হাইকোর্টের দ্বারস্থ হন রেখা। ২০২১ সালে সেই মামলা দায়ের করেন তিনি।

আরও পড়ুন জাতীয় সড়কে মুখোমুখি সংঘর্ষ বাস-স্করপি, মৃত ২

এই অবস্থায় মামলাটি আর ফেলে রাখতে দেননি কলকাতা হাইকোর্টের বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়। তাঁর সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে সেই সূত্রেই নেমে এসেছে কড়া নির্দেশ। আগামী চার সপ্তাহের মধ্যে তাঁর বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে। সেইসঙ্গে হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়েছেন কলকাতার জেলা স্কুল পরিদর্শক। বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের পর্যবেক্ষণ, নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন কলকাতার জেলা স্কুল পরিদর্শক। দেখার বিষয় হাইকোর্টের এই সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যায় নাকি রেখাকে তাঁর বকেয়া মহার্ঘ্য ভাতা দিয়ে দেয়।

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ