অমর্ত্যের জমির দখল নিতে পারবে না বিশ্বভারতী, নির্দেশ হাইকোর্টের

অমর্ত্যের জমি জমি খালি করার জন্য বিশ্বভারতীর এস্টেট অফিসারের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছিল, তার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল হাইকোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: জমি বিতর্কে স্বস্তি অমর্ত্য সেনের(Amartya Sen)। বীরভূম(Birbhum) জেলার বোলপুরের(Bolpur) শান্তিনিকেতনে(Shantiniketan) অমর্ত্যের পৈতৃক বাড়ি ‘প্রতীচী’(Pratichi)র দখল নিতে উদ্যোগী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়(Viswa Bharati University) এবং আরও বলা ভাল উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে(Bidyut Chakrabarty) এদিন বড় ধাক্কা দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের শীর্ষ আদালত এদিন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসারের নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করেছে। সেই সঙ্গে জানিয়েছে, বীরভূম জেলা আদালতে যতদিন না এই মামলায় রায় না আসে ততদিন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনও ভাবেই অমর্ত্যের জমি দখল করতে পারবে না। আগামী ১০ মে সিউড়ি জেলা আদালতে অমর্ত্যের জমি নিয়ে শুনানির কথা আছে। অর্থাৎ এদিনের নির্দেশের ফলে আগামী ১০ মে পর্যন্ত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অমর্ত্যের জমি নিয়ে কোনও পদক্ষেপই করতে পারবে না।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিভাসরঞ্জন দে-র নির্দেশ, জমি খালি করার জন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসারের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছিল, তার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে। অমর্ত্যের বিরুদ্ধে বিশ্বভারতীর ১৩ ডেসিমাল জমি দখলের অভিযোগ তুলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তা নিয়ে আইনি লড়াইয়ের মধ্যেই নোবেলজয়ী অর্থনীতিবিদকে পনেরো দিনের সময়সীমার মধ্যে ওই পরিমাণ জমি খালি করার নোটিস দিয়েছিলেন তাঁরা। ওই সময়ের মধ্যে জমি খালি না করলে বলপ্রয়োগ করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। ৫ তারিখ বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে দেওয়া সময়সীমা শেষ হচ্ছে। তার আগেই রাজ্যের শীর্ষ আদালত তাদের নির্দেশে জানিয়ে দিল, এ বিষয়ে এখনই পদক্ষেপ করতে পারবে না বিশ্বভারতী। কার্যত এই নির্দেশকে বিদ্যুতের বড় ধাক্কা হিসাবেই যেমন দেখা হচ্ছে তেমনি অমর্ত্যের জয় হিসাবেও দেখা হচ্ছে। 

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মাদক কারবারের অভিযোগে কালীগঞ্জে গ্রেফতার মা ও ছেলে, উদ্ধার বিপুল কাঁচামাল ও ১৯ লক্ষ নগদ

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর