শান্তি প্রসাদ সিনহার বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা ও সোনা

Share:

নিজস্ব প্রতিনিধি:এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহার বাড়ি থেকে ৫০ লক্ষ টাকা, দেড় কেজি সোনা(Gold) ও দেড় হাজার চাকরি প্রার্থীর তালিকা উদ্ধার করল সিবিআই(CBI)। গতকাল থেকে এই বাড়িতে তল্লাশি চালাচ্ছিল কেন্দ্রীয় এজেন্সি। অবশেষে তার বাড়ি থেকে টাকার পাহাড় ও সোনা উদ্ধার করতে সক্ষম হয় কেন্দ্রীয় এজেন্সি।

সিবিআই(CBI) সূত্রে খবর, গত রাত থেকে সার্ভে পার্কের শান্তি প্রসাদ সিনহার ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালাচ্ছিলেন  । তদন্তে জানা গিয়েছে, একজনের নামে একটি ফ্ল্যাট কেনা হয়েছিল এবং শান্তিপ্রসাদের ফ্ল্যাট থেকে ১ হাজার ৫০০ চাকরিপ্রার্থীর তালিকাও উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। শান্তিপ্রসাদ এবং তাঁর স্ত্রীর একটি বেনামি সম্পত্তি রয়েছে বলে তদন্তে নেমে জানতে পারে গোয়েন্দারা। তার পরই মঙ্গলবার গভীর রাতে ওই ফ্ল্যাটে হানা দেন  আধিকারিকরা ।  ওই ফ্ল্যাটে ৫০ লক্ষ টাকা লুকিয়ে রাখা হয়েছিল। লুকিয়ে রাখা হয়েছিল দেড় কেজি সোনাও। দেড় হাজার চাকরিপ্রার্থীর তালিকাও উদ্ধার হয়েছে।এ ছাড়াও,  একাধিক জায়গায় জমি এবং সম্পত্তির নথিও উদ্ধার হয়েছে বলে দাবি সিবিআইএর।  কাগজে-কলমে থাকা সম্পত্তির বাইরেও আরো সম্পত্তি রয়েছে, তারই হদিস চালাচ্ছে সিবিআই।

এদিকে বুধবার সকাল থেকে চিট ফান্ড তদন্তে নেমেছে ইডি কর্তারা । দক্ষিণ কলকাতার এক আইনজীবীর বাড়িতে চালানো হচ্ছে তল্লাশি । সূত্র অনুসারে পিনকন চিট ফান্ড(Cheat Fund) কোম্পানির সঙ্গে ওই আইনজীবির প্রভাবশালী মহল এর সেটিং করিয়ে দেন বলে তথ্য এসেছে ইডি র হাতে । একই সঙ্গে চিট ফান্ড সংস্থা টাওয়ার এর মালিক রামেন্দু চ্যাটার্জিকে উড়িষ্যায় বিচারক সেটিং এর তথ্য এসেছে ইডি র হাতে । ওই আইনজীবির সঙ্গে রাজ্যের এক রাজনৈতিক নেতার সুসম্পর্ক রয়েছে বলে ইডি সূত্র দাবি করে। পাশাপাশি কয়লা পাচার এর প্রভুত অর্থ শহরের এক আইনজীবীর হাতে এসে পৌঁছোত । তারপর তিনি সেই টাকা যথাস্থানে পৌঁছে দিতেন ?

কোথায় কিভাবে কত টাকা পৌঁছে দিয়েছেন সেই খোঁজ চালাচ্ছে ইডি । অন্যদিকে দুর্নীতিকাণ্ডে লটারি সংস্থার মালিক এর বয়ান নেওয়া হয়েছে দিল্লিতে । সেখান থেকে পাওয়া তথ্যই সত্যতা যাচাই করে প্রভাবশালী আইনজীবীর যোগসাজশ এবং তার কাছে থাকা বেআইনি সম্পত্তির খোঁজ চালাচ্ছে ইডি(ED) । একই সঙ্গে ইডি করতে তল্লাশি চালাচ্ছে গণেশ চন্দ্র এভিনিউতে হাওড়ার জগাছায় এবং কেয়াতলা রোডে। দক্ষিণ কলকাতার কেয়াতলা রোডে সঞ্জয় মিশ্র নামে এক ব্যক্তিকে বেশ কিছুক্ষণ জেরা করেন ইডি কর্তারা। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, টাওয়ার(Tower) গ্রুপের মালিক রামেন্দু চ্যাটার্জী চিটফান্ড চালানোর অভিযোগে এখন জেল বন্দী। কিন্তু তারপরে ঐদিন তার জগাছার বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালায় ইডি। অন্যদিকে এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহার বাড়ি থেকে ৫০ লক্ষ টাকা, দেড় কেজি সোনা ও দেড় হাজার চাকরি প্রার্থীর তালিকা উদ্ধার করল সিবিআই। গতকাল থেকে এই বাড়িতে তল্লাশি চালাচ্ছিল কেন্দ্রীয় এজেন্সি। অবশেষে তার বাড়ি থেকে টাকার পাহাড় ও সোনা উদ্ধার করতে সক্ষম হয় কেন্দ্রীয় এজেন্সি।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান