অনুমতি দিল না মোদি সরকার, রাশিয়া যাওয়া হচ্ছে না ফিরহাদ হাকিমের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মিলল না কেন্দ্রের অনুমতি। রাশিয়া সফর বাতিল হল মেয়র  ফিরহাদ হাকিমের। কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের তরফে জানান হয়েছে, রাজনৈতিক দৃষ্টিকোণের দিক থেকে বিচার করে মস্কো সফরের ছাড়পত্র দেওয়া যাবে না। আগামী ১৭ থেকে ২১ সেপ্টেম্বর মস্কো যাওয়ার কথা ছিল ফিরহাদের। তবে অনুমতি না মেলায় মস্কোয় যাওয়া হল না কলকাতা মেয়রের।

আসন্ন ব্রিক্‌স (বিআরআইসিএস) সম্মেলনে যোগ দেওয়ার জন্য ভারতের একমাত্র মেয়র হিসাবে মস্কোর মেয়র আমন্ত্রণ জানিয়েছিলেন ফিরহাদ হাকিমকে। কিন্তু কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে মিলল  অনুমতি। বলা বাহুল্য, ভারত ছাড়াও রাশিয়ার এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান হয়েছে ব্রাজিল, চিন, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্ প্রধানদের। তাই কেন আন্তর্জাতিক স্তরের মঞ্চে কলকাতার মেয়রকে বঞ্চিত করা হল তা নিয়ে উঠছে প্রশ্ন।   

উল্লেখ্য, দেশের যে কোনও জনপ্রতিনিধি বিদেশে গেলে অনুমতি নিতে হয় কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের। তাই নিয়ম মেনেই কেন্দ্রীয় সরকারের কাছে মস্কো যাওয়ার আবেদন করেছিলেন ফিরহাদ। কিন্তু সেই তাঁকে অনুমতি দিল না বিদেশ মন্ত্রক। বলা বাহুল্য, এই প্রথম নয় ২০১৮ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চিন সফর বাতিল করতে হয়েছিল। কারণ, সেইসময় অনুমতি দেয়নি বিদেশমন্ত্রক।  আর এবার ফিরহাদকে অনুমতি দিল না কেন্দ্র। 

আইনি বিপাকে পড়বেন, কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, নয়তো চরম বিপদ… 

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০