মমতার প্রস্তাবে সাড়া, কলকাতায় বিদ্যু‍ৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারকে ৫ লক্ষ করে আর্থিক সাহায্য সিইএসসির

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবে সাড়া দিল সিইএসসি। গত ২৩ সেপ্টেম্বর কলকাতা ও সংলগ্ন এলাকায় বিদ্যু‍ৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণের কথা জানাল সঞ্জীব গোয়েঙ্কার সংস্থা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সিইএসসি’র ম্যানেজিং ডিরেক্টর বিনীত সিক্কা জানান, কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যারা মারা গিয়েছেন তাদের পরিবারকে সাহায্যের জন্য আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আবেদনে সাড়া দিয়েই মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে।

গত সোমবার মধ্য রাতে রেকর্ড বৃষ্টি হয়েছিল কলকাতা-সহ সংলগ্ন এলাকায়। যার জেরে বানভাসির চেহারা নিয়েছিল কল্লোলিনী তিলোত্তমা। পরের দিন মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জলমগ্ন রাস্তায় বেরিয়ে বিদ্যু‍ৎস্পৃষ্ট হয়ে একের পর এক মানুষ প্রাণ হারান। শেষ খবর পাওয়া পর্যন্ত ১১ জনের প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছিল। সিইএসসির খোলা তারে জড়িয়ে একের পর এক মানুষের মৃত্যুর খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেছিলেন, ‘কলকাতায় বিদ্যু‍ৎস্পৃষ্ট হয়ে এতজনের মৃত্যু মেনে নেওয়া যায় না। সিইএসসি তাদের দায় অস্বীকার করতে পারে না। আমি সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি। এটা আমাদের আমলের সমস্যা নয়, ওরা বামফ্রন্টের আমল থেকে বিদ্যুৎ পরিষেবা চালাচ্ছে। তাই দায়িত্ব তাদেরই নিতে হবে। মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দিক’।

তবে সিইএসসির আর্থিক সাহায্য ঘোষণার জন্য বসে থাকেননি বাংলার মানবিক মুখ্যমন্ত্রী। গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) ভবানীপুরে একটি দুর্গাপুজোর উদ্বোধনে গিয়ে মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, ‘মৃত্যুর বিকল্প কোনও ক্ষতিপূরণ হতে পারে না। তবে অন্তত পরিবারের পাশে দাঁড়ানোটা আমাদের দায়িত্ব। তাই মৃতদের পরিবারের পাশে থাকবে রাজ্য সরকার। দেওয়া হবে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য। একইসঙ্গে প্রয়োজনে হোমগার্ডের চাকরিও দেওয়া হবে।’  মমতার ওই ঘোষণার ২৪ ঘন্টা বাদে বিদ্যু‍ৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করল সিইএসসি।

পাকিস্তানের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৩২ শ্রমিক

শুক্র সকালেই খিদিরপুর সহ শহরের ১২টি জায়গায় তল্লাশি ইডির

ভদ্রেশ্বরে মালগাড়ির ইঞ্জিন বেলাইন, হাওড়া-বর্ধমান রুটে ব্যাহত ট্রেন চলাচল

দলে সুযোগ না পেয়ে অবসাদ, আত্মঘাতী ১৭ বছরের ক্রিকেটার 

মরক্কো থেকে স্পেনে বেপরোয়া অনুপ্রবেশ, প্রাণ গেল ৯ জনের

‘পাথরসম্রাট’ টুলু কোথায়? ১৫ ঘণ্টার তল্লাশির পর সিল সিউড়ির প্রাসাদোপম বাড়ি

পাকা বাড়ির স্বপ্ন অধরাই রইল, মাটির ঘরেই চিরঘুম বাবা-মেয়ের

মহারাষ্ট্রে ভিওয়ান্ডিতে চারতলা ভবন ধসে মৃত ৯

শুক্রবারেও ভিজবে বাংলা! কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে চারতলা ভবন ধসে মৃত ৯, চলছে উদ্ধারকাজ

গাজা নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের, হামাসের নিরস্ত্রীকরণে ‘ঐতিহাসিক’ চুক্তির দাবি

মোদিকে নিয়ে বিকৃত ভিডিও, মেটা ইন্ডিয়ার প্রধান-সহ একাধিকের বিরুদ্ধে দায়ের এফআইআর

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ