প্রাথমিক টেট উপলক্ষে নবান্নে বিশেষ বৈঠক ডাকলেন মুখ্যসচিব

আগামী ১১ ডিসেম্বর রাজ্যজুড়ে হবে প্রাথমিকের টেট (Primary TET) পরীক্ষা। তার আগে পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন রাজ্যের মুখ্যসচিব।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১১ ডিসেম্বর (December) রাজ্যজুড়ে হবে প্রাথমিকের টেট (Primary TET) পরীক্ষা। তার আগে পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন রাজ্যের মুখ্যসচিব (Chief Secretary)। বৃহস্পতিবার বিকেলে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদির নেতৃত্বে নবান্নে এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে।

মুখ্যসচিবের ডাকা বৃহস্পতিবারের ওই বৈঠকে সব জেলার জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার এবং শিক্ষা দফতরের ভারপ্রাপ্ত আধিকারিকদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের বেশকয়েকটি দফতরের সচিবদেরও। মনে করা হচ্ছে, ওই বৈঠকে আসন্ন প্রাথমিকের টেট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হতে পারে মুখ্যসচিবের তরফে। রাজ্যজুড়ে অনুষ্ঠিত হতে চলা প্রাথমিক টেট নিয়ে জেলাগুলির তরফে কী কী ব্যবস্থা নেওয়া হতে পারে সেই বিষয়েও বৈঠক থেকে বিশেষ নির্দেশ দেওয়া হতে পারে।

আরও পড়ুন: প্রাথমিক টেটের পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা-সহ ১৬ দফা গাইডলাইন

প্রসঙ্গত দীর্ঘ প্রতীক্ষার পর রাজ্যে হতে চলেছে প্রাথমিকে নিয়োগের জন্য টেট। ইতিমধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে গত ২১ নভেম্বর। আগামী ১১ ডিসেম্বর হবে পরীক্ষা। পরীক্ষা স্বচ্ছ ও ঝুঁকিমুক্ত করতে সবরকমের চেষ্টা করা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। ইতিমধ্যে জেলাগুলিকে ১৬ দফা গাইডলাইন পাঠানো হয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দফতরের তরফে। পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা জারি থাকা-সহ একগুচ্ছ নির্দেশিকা রয়েছে সেই গাইডলাইনে। রাজ্যের মোট ১,৪৫৩ টি পরীক্ষা কেন্দ্রে প্রাথমিকের টেট নেওয়া হবে। রাজ্যজুড়ে ৬,৯০,৯৩১ জন চাকরিপ্রার্থী পরীক্ষা দেবেন প্রাথমিকের টেটে। বেশকিছু স্পর্শকাতর এলাকায় ইন্টারনেট সংযোগ বন্ধ রাখার আর্জি জানিয়ে পর্ষদের তরফে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের কাছে আবেদনও করা হয়েছে পর্ষদের তরফে। যদিও ইন্টারনেট বন্ধ রাখার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এখনও জানানো হয়নি কিছু।

সরকারি পরিষেবা পেতে গিয়ে দিতে হচ্ছে ৫০ টাকা? চাঞ্চল্য চাপড়ার বিডিও অফিসে

অক্ষর-ওয়াশিংটনের ভেল্কি, পাকিস্তানকে দুরমুশ করে এশিয়াডে সোনা জয় ভারতের

বেসন দিয়ে বানান রাজকীয় স্বাদের হালুয়া, রইল ঘরোয়া রেসিপি

বহুতলের ৪৩ তলা থেকে ঝাঁপ যুবকের, টুকরো-টুকরো হয়ে গেল গোটা শরীর

মধ্যরাতে হেলমেট ছাড়া এক বাইকে দুই যুবকের সঙ্গী তরুণী, দেখতে পেয়ে পুলিশ যা করল…

স্বাদে টেক্কা দেবে রেস্তরাঁকে, মাইক্রোওয়েভেই বানিয়ে নিন জিরা আলু

ফ্রিজে রাখছেন পনির? এই ভুলেই ২ দিনেই নষ্ট হতে পারে

গরম ভাতের সঙ্গে জমবে দারুণ, মুসুর ডালে মুচমুচে পটল ভাজা বানান এভাবে

অভিষেক-তিলকের চওড়া ব্যাটে ভর করে পাকিস্তানকে ২১২ রানের লক্ষ্য দিল ভারত

এশিয়াডে ইতিহাস ভারতের, মহিলাদের গল্ফ ইভেন্টে সোনা জিতলেন প্রণবী উরস

এশিয়াডে ইতিহাস গড়লেন ১৭ বছরের কুমকুম মোহদ, তিরন্দাজিতে ভারতের ঘরে ফের এল সোনা

জম্মু-কাশ্মীরে আটক পাক অধিকৃত কাশ্মীরের কিশোরী, সীমান্ত পারের নেপথ্যে কোন উদ্দেশ্য?

অন্ধ্রপ্রদেশে ওষুধ কারখানার ভয়াবহ বিস্ফোরণে মৃত ৫, আহত একাধিক

‘স্যালুট, আপনার সঙ্গে উড়তে চাই’, পাইলট স্মিত মচ্ছরের সাহসিকতায় মুগ্ধ সলমন খান