বেহালায় চিকিৎসকের ‘রহস্যজনক’ মৃত্যু, মানসিক অবসাদ নাকি অন্য কারণ?

Share:

নিজস্ব প্রতিনিধি : বেহালায় শিশুরোগ বিশেষজ্ঞের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য। বেহালার তাঁর  ঘর থেকে উদ্ধার হয়েছে ঝুলন্ত দেহ। মৃত চিকিৎসকের নাম প্রলয় বসু (৪৬)।

জানা গিয়েছে, সোমবার সকালে বেহালার বাড়িতে বেলা হয়ে যেতেও দরজা খোলেননি ওই চিকিৎসক। বাড়িতে স্ত্রী ও দুই সন্তানকে নিয়েই থাকতেন তিনি। সন্দেহ হওয়ায় পরিবারের সদস্যরা তাঁকে ডাকাডাকি করে। কিন্তু চিকিৎসকের কোনও সাড়া মেলেনি। এরপরেই সন্দেহ হয় তাঁদের। দ্রুত তাঁরা খবর দেয় পুলিশে। ঘটনার খবর শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপরেই ঘরে ঢুকে চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। তিনি শিশু রোগ (Child spacialist)  বিশেষজ্ঞ ছিলেন বলে খবর। বর্তমানে প্রাইভেট প্র্যাকটিস করতেন প্রলয়বাবু। তাঁর স্ত্রী পেশায় রেডিওলজিস্ট।

জানা গিয়েছে, বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে পাশ করেছেন তিনি। সোমবার সকালে বাড়ি থেকে উদ্ধার হয় প্রলয়বাবুর ঝুলন্ত দেহ। পুলিশ গিয়ে উদ্ধার করে ঝুলন্ত দেহ। দেহটি পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু কী কারণে আত্মহত্যা করলেন তিনি, তা জানার চেষ্টা চলছে।

পুলিশ ওই চিকিৎসকের স্ত্রী ও পরিবারের বাকি সদস্যদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে, চিকিৎসক মানসিক অবসাদে ভুগছিলেন কিনা। পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদেই আত্মঘাতী হয়েছেন তিনি। ঘর থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। পরিবারের এবং পরিচিতদের জিজ্ঞাসাবাদ করে বিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। তাঁরা জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে বিষয়টি আরও স্পষ্ট হবে।

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

আন্দোলন ভাঙতে সক্রিয়! সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলির ‘ভূমিকায়’ ক্ষুব্ধ আন্দোলনকারীরা

‘প্রমাণ মেলেনি’, নিট প্রশ্নপত্র ফাঁসের ‘কিংপিন’কে ক্লিনচিট দিল সিবিআই

জাতীয় সড়কের পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ডিজিটাল রেশন কার্ড, চাঞ্চল্য শান্তিপুরে

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের

‘শিক্ষার্থীদের প্রশ্ন করার সম্পূর্ণ অধিকার রয়েছে’, ককরোচদের আন্দোলন নিয়ে মুখ খুললেন বরুণ

হাসিনার সঙ্গে গোপন টেলিফোন বার্তা ফাঁস, তারেক রহমানের চাপে শুক্রে ইস্তফা দিচ্ছেন রাষ্ট্রপতি

দিল্লি পুলিশের ‘বর্বরতা’র প্রতিবাদে শুক্রবার দেশজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

কমনওয়েলথ গেমস শুরুর আগেই ভারতের জন্য প্রথম পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা

মোদির বাসভবনের বাইরে রাহুলদের ধর্নাকে ‘কপট রাজনীতি’ বলে কটাক্ষ সোনমপত্নীর

পঞ্চায়েত ও পুরপ্রধানরা আর জন্ম সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, নির্দেশ মুখ্যসচিবের

‘আন্দোলনের সমর্থনে পোস্ট করা ভিডিও সরান’, পড়ুয়াদের হুঁশিয়ারি আইআইটি মাদ্রাজের ডিনের

দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন যাত্রীরা, বিমান আকাশে উড়তেই অসুস্থ তিন পাইলট! তারপর…

‘মিথ্যা মামলায় ফাঁসাব’, হুমকির ভিডিও ভাইরাল হতেই অপসারিত অভিযুক্ত পুলিশকর্তা