১৮ কেটে ৮১, ১৯ কেটে ৯১, নজরে কৃষি দফতরের ৩৪জনের চাকরি

৩৪জন প্রার্থীর মোট নম্বর বৃদ্ধি করার জন্য তাঁদের উত্তরপত্রে কাটাকুটি করা হয়েছে এবং ভুল উত্তরেও নম্বর দেওয়া হয়েছে। খুঁজে পেল CID।

Share:

নিজস্ব প্রতিনিধি: চাকরি পেতে দুর্নীতির আশ্রয় নেওয়ার ঘটনা নতুন নয় বিশ্বের বুকে। সারা পৃথিবী জুড়ে এই ধরনের ভুরি ভুরি ঘটনা ছড়িয়ে আছে। ভারতেও এই ধরনের ঘটনা কিছু কম ঘটে না। বাংলার বুকেই এখন নিয়োগ দুর্নীতির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। অনেকেই এই ঘটনায় গ্রেফতার হয়েছেন। প্রায় ২ হাজার মানুষের চাকরি গিয়েছে। আরও সমসংখ্যক কী তারও বেশি মানুষের চাকরি আগামী দিনে যেতে পারে। আর এই নিয়োগ দুর্নীতির ঘটনায় এখন রাজ্যের শাসক দলকে প্রতিনিয়ত সব থেকে জোরালো ভাবে আক্রমণ করে চলেছে যে শিবিরটি তা হল বামফ্রন্ট(Leftfront)। কিন্তু সেই বাম জমানার এক নিয়োগ দুর্নীতি এবার সামনে চলে এল রাজ্য গোয়েন্দা বাহিনী CID’র দৌলতে। রাজ্যের কৃষি দফতরের(Agriculture Department) ৩২১টি করণিক পদে(Clerk Post) নিয়োগের জন্য ২০০৭ সালের ডিসেম্বরে লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল। সেই পরীক্ষায় চাকরি পাওয়া ৩৪জন প্রার্থীর মোট নম্বর বৃদ্ধি করার জন্য তাঁদের উত্তরপত্রে কাটাকুটি করা হয়েছে এবং ভুল উত্তরেও নম্বর দেওয়া হয়েছে। ১৮ কেটে ৮১ ও ১৯ কেটে ৯১ করা হয়েছে।

আরও পড়ুন BSK-তে আধার পরিষেবা দিতে ৩ হাজার পদে নিয়োগ শীঘ্রই

ঠিক কী হয়েছে? CID’র দৌলতে এখন যে ঘটনা সামনে এসেছে তা কার্যত বামজমানার। ২০০৭ সালের ডিসেম্বরে কৃষিদফতরের করণিক পদে নিয়োগের জন্য যে লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল তা ঘিরে ব্যাপক অনিয়ম ও স্বজনপোষণের অভিযোগ ওঠে। পরবর্তীকালে সরকার ওই পরীক্ষা বাতিল বলে ঘোষণা করলেও সফল পরীক্ষার্থীরা সুপ্রিম কোর্ট(Supreme Court) পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যান। তার জেরে সুপ্রিম কোর্টের নির্দেশে ২০০-র বেশি সফল পরীক্ষার্থী কয়েক বছর পর চাকরিতে যোগও দেন। পরিবর্তনের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার সেই নিয়োগ নিয়ে CID-কে তদন্ত করে দেখার নির্দেশ দেয়। সেই ঘটনার তদন্তে নেমে CID’র আধিকারিকেরা দেখেন যারা চাকরি পেয়েছেন তাঁদের ঘনিষ্ঠ আত্মীয়রা কৃষিদফতরের আধিকারিক বা কর্মী। এই পরিস্থিতিতে সফল চাকরিপ্রার্থীদের উত্তরপত্রগুলি পরীক্ষা করতে গিয়ে তাঁরা চমকে ওঠেন। অন্তত ৩৪ জনের উত্তরপত্র ঘেঁটে তাঁরা দেখেন মোট নম্বর বৃদ্ধি করার জন্য উত্তরপত্রে কাটাকুটি করা হয়েছে এবং ভুল উত্তরেও নম্বর দেওয়া হয়েছে। যিনি ১৭ পেয়েছেন তাঁর নম্বর কেটে ৭১ করা হয়েছে। যিনি ২৯ পেয়েছেন তাঁর নম্বর কেটে ৯২ করা হয়েছে।

আরও পড়ুন ED’র নজরে এবার ২৫০০ স্কুলশিক্ষক, যেতে পারে চাকরি

এরপরেই গোটা বিষয়টি নিয়ে তাঁরা আদালতের দ্বারস্থ হন। নগর দায়রা আদালতের ৪ নম্বর বিশেষ আদালতে এই সংক্রান্ত মামলার শুনানি প্রক্রিয়া চলার সময় বিষয়টি CID’র আধিকারিকেরা তুলেও ধরেন। চার্জ গঠন সংক্রান্ত শুনানি চলাকালীন গত ১৬ সেপ্টেম্বর নগর দায়রা আদালতের চতুর্থ বিশেষ কোর্টের বিচারক ১২ পাতার একটি নির্দেশও দেন। পাশাপাশি এই কেলেঙ্কারির ঘটনায় দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে রাজ্য কৃষিদফতরের ৩জন পদস্থ আধিকারিকের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছেন CID’র আধিকারিকেরা। আগামী মাসে তাঁদের বিরুদ্ধে চার্জ গঠনের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে।  

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

ছাত্রকে শাসনের ‘মাশুল’, স্কুলে ঢুকে দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন অভিভাবক!

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা

ধ্রুব জুরেলের হাতে ‘জয় জওয়ান, জয় কিষাণ’ ট্যাটু, নেপথ্যের গল্প চোখে জল আনবে

বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

বাংলায় কমবে চিনির দাম? বিরাট কথা বললেন শুভেন্দু

টিকটিকি কামড়েছে! আতঙ্কিত না হয়ে দ্রুত করুন এই ৩টি কাজ

পঞ্জাবে বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দলের সঙ্গে জোটে যাবে না বিজেপি