রামনবমীর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী ও অভিষেক

এই তিথিতে রয়েছে বিশেষ তিন যোগ। এই তিনটি যোগ- রবি পুষ্প, সর্বার্থ সিদ্ধি, রবির ত্রিবেণী সংযোগ। ফেসবুক ও টুইটারে দেওয়া হয়েছে সেই বার্তা।

Share:

নিজস্ব প্রতিনিধি:  রবিবার (আজ) রামনবমী। চৈত্র নবরাত্রির নবমী তিথিতে উদযাপন করা হয় রামনবমী। এই বিশেষ দিন উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুক ও টুইটারে দেওয়া হয়েছে সেই বার্তা। এদিন ডায়মণ্ডহারবারের সাংসদ (MP) অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বিশেষ এই দিন উপলক্ষ্যে শুভেচ্ছা জানান সোশ্যাল মিডিয়ায়।

মুখ্যমন্ত্রী লিখেছেন, রামনবমীর (Ram Navami) পুণ্য তিথিতে সকলকে শুভেচ্ছা। মুখ্যমন্ত্রীর বার্তা, তাঁর আশীর্বাদ ছড়িয়ে পড়ুক। বলা হয়েছে, ভগবান রাম আমাদের প্রতি মুহূর্তের পাথেয়। সেই শুভেচ্ছা বার্তা লেখা হয়েছে ইংরেজিতে।

তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক শুভেচ্ছা জানিয়ে ইংরেজিতে লিখেছেন, সকলকে রাম নবমীর শুভেচ্ছা। ভগবান রামের আশীর্বাদ বর্ষিত হোক আমাদের ওপর।

এই শুভেচ্ছাবার্তা তাঁরা নিজেদের নিজেদের ফেসবুক ও টুইটার হ্যান্ডেলে জানালে তাতে নিমেষে বাড়তে থাকে লাইক- রিয়্যাক্ট- কমেন্ট- শেয়ার- রি টুইট। অনেকেই শুভেচ্ছাবার্তার এই ছবি ডাউনলোড করে নিজেরা পোস্ট করেন।

প্রসঙ্গত, এবারের এই তিথিতে রয়েছে বিশেষ তিন যোগ। এই তিনটি যোগ- রবি পুষ্প, সর্বার্থ সিদ্ধি, রবির ত্রিবেণী সংযোগ। তাই পঞ্জিকা মতে বিশেষ এই দিনের মাহাত্ম্য বেড়েছে আরও।

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

ছাত্রকে শাসনের ‘মাশুল’, স্কুলে ঢুকে দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন অভিভাবক!

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা

ধ্রুব জুরেলের হাতে ‘জয় জওয়ান, জয় কিষাণ’ ট্যাটু, নেপথ্যের গল্প চোখে জল আনবে

বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

বাংলায় কমবে চিনির দাম? বিরাট কথা বললেন শুভেন্দু

টিকটিকি কামড়েছে! আতঙ্কিত না হয়ে দ্রুত করুন এই ৩টি কাজ

পঞ্জাবে বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দলের সঙ্গে জোটে যাবে না বিজেপি