আদিবাসী উন্নয়ন বোর্ডকে ২ কোটি টাকা বরাদ্দ মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি : আদিবাসী উন্নয়ন সংক্রান্ত সব কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার আদিবাসী উন্নয়ন বোর্ডকে দুই কোটি টাকা বরাদ্দ করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বাউড়ি ও বাগদি সম্প্রদায়ের জন্যও টাকা বরাদ্দ করেছেন তিনি। 

এদিন আদিবাসী সম্প্রদায়ের সব কটি সংগঠনের সঙ্গে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য সচিব সহ সরকারের বিভিন্ন আধিকারিকরা। এদিন মুখ্যমন্ত্রী জানান, যেখানে যত আদিবাসীদের জন্য উন্নয়নমূলক প্রকল্প রয়েছে, তা দ্রুত শেষ করতে হবে। দেখতে হবে একজন আদিবাসীও যেন তার প্রাপ্য থেকে বঞ্চিত না হন। এদিন আদিবাসী উন্নয়নকে দ্রুত বাস্তবায়িত করার জন্য আর্থিক বরাদ্দের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বাউড়ি বোর্ডের জন্য পাঁচ কোটি টাকা, আদিবাসী উন্নয়ন বোর্ডের জন্য দুই কোটি টাকা ও বাগদি বোর্ডের জন্য কয়েক কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

সারি ধর্মকে সরকারি স্বীকৃতি দেওয়ার দাবিতে রাজ্য সরকারের তরফে কেন্দ্রীয় সরকারকে চিঠি দেওয়া হয়েছিল। কেন্দ্রকে এই বিষয়ে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন্দ্রের তরফে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। লোকসভা ভোটের আগে আদিবাসীদের এই দীর্ঘদিনের দাবিতে সামনে আনতে চলেছে রাজ্য সরকার। ইতিমধ্যে প্রশাসনিক স্তরে বিষয়টি নিয়ে জোর তৎপরতা শুরু হয়েছে। আদিবাসী সমাজের বিভিন্ন বিধায়ককে এই বিষয়ে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই চিঠিতে সারি ধর্মকে সরকারি স্বীকৃতি দেওয়ার বিষয়টি নিয়ে রাজ্য সরকারের প্রচেষ্টার কথা উল্লেখ করা হয়েছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকার আদিবাসী সমাজের এই ভাবাবেগকে সম্মান দেয়। ২০২০ সালে আদিবাসীদের এই ধর্মকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি কেন্দ্রকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু কেন্দ্রের তরফে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী তাঁর এই চিঠিতে প্রত্যেক বিধায়কদের জানিয়েছেন, আদিবাসী উন্নয়নের জন্য রাজ্য সরকার কী কী কাজ করেছে, সেটা যেন ঘরে ঘরে গিয়ে তুলে ধরেন বিধায়করা।

স্কুল যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু এক শিশুর , জখম ১

আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর স্ত্রী অনুষ্কার সঙ্গে জমিয়ে নাচ বিরাটের, ভাইরাল সুন্দর মুহূর্ত

ক্রেন দিয়ে নামানো হচ্ছে মেসির বিশাল মূর্তি! কোথায় রাখা হবে স্ট্যাচুটি?

মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে কন্টেনার উল্টে দুর্ঘটনা, মৃত ২, আহত ১

তিন সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা মায়ের, নেপথ্যে কোন কারণ?

সঙ্গী আপনার প্রতি কতটা দুর্বল? জেনে নিন সম্পর্কের ৬ টি গুরুত্বপূর্ণ লক্ষণ

আর কাটতে হবে না টিকিট! সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, লাগবে পরিচয়পত্র

সাইরেনের শব্দে ভাঙল ঘুম, কুয়েতে মিসাইল ও ড্রোন হামলা ইরানের

সোমে DA নিয়ে সুখবর রাজ্য সরকারি কর্মচারিদের? চার কর্মী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

উত্তরবঙ্গে ‘ফিলিং কুল’, প্যাচপ্যাচে গরম ফিরছে দক্ষিণবঙ্গে, স্বস্তি মিলবে কবে?

ফুচকা খাওয়া নিয়ে তুমুল সংঘর্ষ, পণ্ড হল বিয়ের অনুষ্ঠান

মাসের শুরুতেই একধাক্কায় প্রায় ৫৪ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের