রাতেও হাসপাতালে থাকুন সিনিয়র ডাক্তাররা, অনুরোধ মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে জরুরি বিভাগে রাতে সিনিয়র ডাক্তারদের (Senior Doctor) থাকার অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি হাসপাতালে জরুরি বিভাগে রাতে সিনিয়র ডাক্তারদের (Senior Doctor) থাকার অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বৃহস্পতিবার কলকাতার এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) একগুচ্ছ পরিষেবার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তৃতা রাখার সময় চিকিৎসকদের কাছে এই অনুরোধ করেন তিনি।

এদিন এসএসকেএম হাসপাতালে দাঁড়িয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান চিকিৎসকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, রাতে অন্তত একজন করে চিকিৎসক হাসপাতালে থাকুন। কে কবে থাকবেন তা রোটেশনালি ঠিক করার কথা বলেন তিনি। পাশাপাশি ট্রমা কেয়ার সেন্টারে কোনও রোগী ভর্তি হলে অবিলম্বে চিকিৎসা শুরু করার নির্দেশ দেন তিনি। চিকিৎসা পরিষেবা আরও মসৃণ করার জন্য হাসপাতালে আরও নার্স নেওয়ার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী। এদিন তিনি জানান, শিশু মৃত্যু ও প্রসূতি মৃত্যুর হার আগের থেকে কমেছে। পাশাপাশি এদিন রেফার নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসূতিকে রেফার করা নিয়ে কড়া বার্তা দেন তিনি। জেলার হাসপাতালগুলির প্রসূতিকে রেফার করার প্রবণতা রয়েছে। এদিন মুখ্যমন্ত্রী সেই রেফার কমানোর নির্দেশ দেন। যথেচ্ছ হারে রেফার যে তিনি বরদাস্ত করবেন না এদিন আরও একবার তা বুঝিয়ে দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তবে কড়া মনোভাব দেখালেও চিকিৎসক ও নার্সদের প্রশংসাও করেছেন স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী। জুনিয়র ডাক্তাররা ভাল কাজ করছেন বলে জানান তিনি।

বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে সংস্কার হওয়া ১০০ শয্যা বিশিষ্ট পেডিয়াট্রিক মেডিসিন ডিপার্টমেন্টের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে পূর্ব ভারতে প্রথম সরকারি উদ্যোগে নির্মিত চারতলা স্পোর্টস মেডিসিন পরিষেবার উদ্বোধন করেন তিনি। বাঙ্গুর ইন্সটিটিউট অফ নিউরোসায়েন্সে ১২৮ স্লাইস সিটি স্ক্যান মেশিনের উদ্বোধন করার পাশাপাশি এসএসকেএম হাসপাতালে ৩৩/৬ কেভি বৈদ্যুতিক সাবস্টেশনেরও উদ্বোধন করেন তিনি।

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত