আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দেশের সামনে বাংলাকে বদনাম করছে বিজেপি: মমতা

নিজস্ব প্রতিনিধি: ভবানীপুর উপনির্বাচনে রেকর্ড ব্যবধানে জেতার পরদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন ভবানীপুরের শীতলা মন্দিরে। এরপর পায়ে হেঁটেই তিনি যান এক স্থানীয় গুরুদ্বারায়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল নেত্রী উত্তরপ্রদেশের লখিমপুর খেরির ঘটনা নিয়ে বিজেপিকে একহাত নিলেন। তিনি বললেন, লখিমপুরে যা হয়েছে তা অত্যন্ত মর্মান্তিক এবং দুর্ভাগ্যজনক। যার প্রতিবাদের ভাষাই হারিয়ে ফেলেছি।

এরপরই তিনি অভিযোগ করে বলেন, পশ্চিমবঙ্গের শান্তি বিঘ্নিত করার জন্য ছোট-খাটো ঘটনাতেই কেন্দ্রীয় মানবাধিকার কমিশনকে পাঠানো হচ্ছে। আসলে দেশের সামনে বাংলার বদনাম করতে চাইছে বিজেপি। আর গোটা দেশের মানবাধিকারের সর্বনাশ করছে। এদিন মুখ্যমন্ত্রী জানান, তৃণমূলের এক প্রতিনিধি দল লখিমপুর গিয়েছিল। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে দোলা সেন, আবির রঞ্জন বিশ্বাস, প্রতিমা মণ্ডল এবং সুস্মিতা দেব গিয়েছিলেন সেখানে। তবে তাঁদের ঢুকতেই দেয়নি পুলিশ। ১৪৪ ধারা জারির অজুহাতে তাঁদের ফেরত পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, আজ না হয় কাল আমরা ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াবো।

এদিন লখিমপুরের ঘটনা নিয়ে যথেষ্টই ক্ষুব্ধ ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তৃণমূলের প্রতিনিধি দলকে ঢুকতে না দেওয়া নিয়ে তিনি সরাসরি যোগী আদিত্যনাথের সরকারকে তুলোধনা করলেন এদিন। মমতা বলেন, উত্তরপ্রদেশে কিলিং রাজ চলছে। সেখানে ১৪৪ ধারা জারি করে রেখেছে। অথচ বাংলায় সবাই খুশি মতো চলে আসেন। কিন্তু নিজেদের রাজ্যে কাউকে ঢুকতে দেয় না।

প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আকাশ মিশ্রর গাড়ির ধাক্কায় আন্দোলনরত কৃষকদের মৃত্যুর ঘটনায় উত্তাল গোটা দেশ। নিহত কৃষকদের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা বঢরাকে আটক করে পুলিশ। আটক হয় অখিলেশ যাদবও। তবে তাঁদের গ্রেফতারি নিয়ে এদিন কোনও মন্তব্য করেননি মমতা বন্দ্যোপাধ্যায়।

Published by:

Share Link:

More Releted News:

পোলিং এজেন্টদের নিয়ে বৈঠকে অভিষেক, স্ট্রংরুমে কারচুপিই কি মূল ইস্যু?‌

কলকাতার ৭ টি স্ট্রং রুমের বাইরে ২০০ মিটার পর্যন্ত ১৬৩ ধারা জারি করল কমিশন

ভোট দিতে এসে চরম সমস্যায় মানুষজন, ট্রেন–বিমানের টিকিট নিয়ে নাকাল অবস্থা

স্ট্রংরুমের নিরাপত্তায় ২৪ ঘণ্টা থাকবেন কমিশনের আধিকারিকরা,নজরদারিতে আর কী থাকছে?

‘হেরে যাওয়া মানুষের নাটক শুরু’, স্ট্রংরুমকাণ্ডে মমতাকে তোপ দিলীপের

‘শ্রমিকরাই দেশের গর্ব ও সমাজের সম্পদ’, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ