শনিবার তৃণমূল সাংসদদের নিয়ে বৈঠকে মমতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনে বাংলা জুড়ে সবুজ ঝড়। বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল- কংগ্রেস। এই পরিস্থিতিতে আগামী শনিবার ( ৮ জুন) ২৯ আসনে  জয়ী প্রার্থীদের  সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে থাকবেন ডায়মন্ড হারবার থেকে বিপুল ভোটে জয়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়।

জয়ী  প্রার্থীদের  নিয়ে এই বৈঠকে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতেই হবে। জানা গিয়েছে, শনিবারের  বৈঠকে দলের এই ফল বিশ্লেষণ করা হতে পারে। পাশাপাশি জয়ী প্রার্থীদের  মধ্যে  রয়েছেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। শুধু তাই নয় জয়ীদের মধ্যে আছেন বেশ কয়েকজন বিধায়ক। এই পরিস্থিতিতে সাংসদ পদে থাকতে গেলে বিধায়ক হিসাবে তাঁদের পদত্যাগ করতে হবে। তাই এই নিয়ে দলের পরবর্তী পদক্ষেপ  কি হবে তা শনিবারের বৈঠকে আলোচনা  করবে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

উল্লেখ্য, ২৪-এর নির্বাচনের ফলাফলের দেখলে স্পষ্ট যে শুধু  বাংলা নয় গোটা দেশে জুড়ে মুখ থুবড়ে পড়েছে মোদির বিজেপি দল। তার মোট  পেয়েছে ২৪০টি আসন।   আর সেইজন্যই মোদিকে এবার ভরসা করতে হচ্ছে জোটসঙ্গী NDA ওপর। অন্যদিকে লোকসভা নির্বাচনে বেশ ভালো ফল করেছে ইন্ডিয়া জোট। তবে বাংলা থেকে একা লড়েই জয়ী হয়েছে তৃণমূল। এই আবহে বুধবার বৈঠকে বসতে চলেচগে  ইন্ডিয়া জোটের সদস্যরা। তৃণমূলের তরফে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই বুধবার ইন্ডিয়া জোটের বৈঠকে কি কি বিষয় আলোচনা হয় সেইদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।  

পুষ্টিজাত খাবারে কিলবিল করছে কৃমি পোকা, ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে ক্ষোভ উগড়ে দিলেন বিপাশা

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

অভিষেকের গ্রেফতারির বিরুদ্ধে মামলায় হাইকোর্টকে দ্রুত শুনানির নির্দেশ শীর্ষ আদালতের

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর

অভিষেকের পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট, গ্রেফতার হবেন?

বিদ্যুৎ বিল মেটানোর নামে প্রতারণা, ৯৯ হাজার টাকা খোয়ালেন রানাঘাটের বিজেপি নেতা

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মিছিলের অনুমতি পেল কালীঘাটপন্থী তৃণমূল

জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চিন, ভয়াবহ ভূমিধসে মৃত ১৬

ট্রেনের কামরা যেন বাড়ির ডাইনিং রুম! হাঁড়ি ভর্তি ভাত-চিকেন নিয়ে ভাইরাল মহিলা

বসপায় ক্ষমতা নিয়ে তুঙ্গে লড়াই, ভাইপোকে দল থেকে তাড়ালেন মায়াবতী