মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই রায় পুনর্বিবেচনার আবেদনে সুপ্রিম দরবারে পর্ষদ

Share:

নিজস্ব প্রতিনিধি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরে চাকরি খারিজ রায়ের পুনর্বিবেচনা করার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দরজায় মধ্যশিক্ষা পর্ষদ। পাশাপাশি তাঁদের আবেদন, নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত চাকরি থাক যোগ্যদের।

সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছেন, সুপ্রিম কোর্টে রায় পুনর্বিবেচনার আর্জি জানাবে রাজ্য। বৈঠকে তাঁর বক্তব্যের রেশ থাকতে থাকতেই সু্প্রিম কোর্টে আবেদন জানিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ। প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চের রায়ের মডিফিকেশন চেয়েছে পর্ষদ। পাশাপাশি, আবেদনে জানানো হয়েছে, এসএসসি নিয়োগ দুর্নীতির রায়ে কিছু পরিমার্জন সম্ভব কি না তা খতিয়ে দেখুক আদালত। বিশেষ করে যারা অযোগ্য নয়, এমন প্রার্থীদের নতুন নিয়োগপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নিজেদের কাজ চালিয়ে যেতে দেওয়া সম্ভব কি না তা খতিয়ে দেখা হোক।

সুপ্রিম কোর্টের রায়ে এক মুহূর্তে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী। ৩ মাসের মধ্যে পরীক্ষা নিয়ে শূন্যপদে নিয়োগের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তার জেরে চরম সমস্যায় পড়েছে স্কুলগুলোও। এই সঙ্কট কাটাতে নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত যোগ্যদের চাকরি বহাল রাখার আবেদন জানিয়েছে পর্ষদ। কোন স্কুলের কি অবস্থা, কতটা সমস্যায় রয়েছে, সবটাই জানানো হয়েছে ওই আবেদনে।

যাঁরা চাকরি হারিয়েছেন তাঁদের মধ্যে অনেকেই যোগ্য। কিন্তু সবার সঙ্গে চাকরি গিয়েছে তাঁদেরও। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, যিনি যোগ্য ব্যক্তি তাঁরা চাকরি যাবে না। এসএসসি মামলার রায়ে সাময়িক পরিবর্তন দাবি করল পর্ষদ।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত