কসবা কলেজে লাল সন্ত্রাস! মমতা-অভিষেকের কাট আউট ছেঁড়ায় অভিযুক্ত সিপিএমের ছাত্র-যুবরা

Share:

নিজস্ব প্রতিনিধি : কসবা ল কলেজের ভিতরে গণধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা শহর। এই অভিযোগের প্রেক্ষিতে কসবা থানার সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন এসএফআই-ডিওয়াইএফআই। বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালেন বিক্ষোভকারীরা। থানার সামনেই অবস্থান বিক্ষোভে বসেছেন তাঁরা।

জানা গিয়েছে, কলেজে গিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে SFI ও DYFI-র বিরুদ্ধে।  কলেজের ভিতরে থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায় কাটআউট ছিঁড়ে দেওয়া হয়েছে। কলেজের ভিতরে রীতিমত সন্ত্রাস ছড়িয়েছে তাঁরা।

কসবা থানা এলাকার কলেজের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। খাস কলকাতায় কলেজের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। কসবার ল-কলেজে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ধৃত মূল অভিযুক্ত কলেজেরই প্রাক্তনী বলে অভিযোগ। বাকি  ২ জনের মধ্যে একজন কলেজের কর্মী ও ১জন কলেজের পড়ুয়া। চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যালে নির্যাতিতার মেডিক্যাল টেস্ট করানো হয়েছে। নমুনা সংগ্রহের জন্য ঘটনাস্থলে যাচ্ছে ফরেন্সিক টিম।

জানা গিয়েছে, গত বুধবার কলেজের মধ্যেই ওই ছাত্রীকে গণমধর্ষেণের অভিযোগ উঠেছে কলেজের প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে। তার সঙ্গে আরও ২ জন রয়েছে বলে জানা গিয়েছে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। বলা হয়েছে, বুধবার কলেজের ভিতরেই ওই ছাত্রীকে ধর্ষণ করে ৩ জন। তারপরেই কসবা থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। অভিযোগ দায়ের করার পরেই চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যালে তাঁর মেডিক্যাল টেস্ট করা হয়েছে। সেই রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই তদন্তে নেমে ৩জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের শুক্রবার আদালতে তোলা হয়েছে।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা