মঙ্গলের সকালেই বেলুড়ে জ্ঞানেশ কুমার, দক্ষিণেশ্বরে কালো পতাকা

Share:

নিজস্ব প্রতিনিধি : কালীঘাটের পর বেলুরমঠে মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমার। মঙ্গলবার সকালে হোটেল থেকে বেরিয়ে বেলুড়মঠে যান তিনি। তাঁর যাওয়ার আগেই হাওড়া সিটি পুলিশের বালি ও বেলুড় থানার তরফ থেকে কড়া নিরাপত্তা বলে মুড়ে ফেলা হয় বেলুড়মঠ চত্বর। জ্ঞানেশ কুমারকে এদিন স্বাগত জানাতে উপস্থিত হয়েছিলেন  হাওড়া নগরপাল আকাশ মাঘারিয়া, জেলাশাসক পি দীপাপ্রিয়া সহ প্রশাসনিক কর্তারা। বেলুড় থেকে দক্ষিণেশ্বরে ভবতারিণীর মন্দির পরিদর্শন করেন। সেখানেই কালো পতাকা হাতে জড়ো হন তৃণমূল সমর্থকরা।

সকাল সোয়া ৭টা নাগাদ নির্বাচন কমিশনার বেলুড় মঠে পৌঁছন। প্রায় ৪০ মিনিট সেখানে ছিলেন তিনি। বেলুড় মঠ পরিদর্শনের পাশাপাশি তিনি বিভিন্ন মন্দিরে যান ও মহারাজদের সঙ্গে কথা বলেন। বেলুড় থেকে বের হওয়ার সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ঠাকুর রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দর পূণ্যভূমি পশ্চিমবঙ্গ। কোনও হিংসা ছাড়াই এখানে বিধানসভা নির্বাচন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। 

প্রথমে শুধু বেলুড় মঠে যাওয়ার কথা থাকলেও, পরে পরিকল্পনা বদলে দক্ষিণেশ্বরে ভবতারিণীর মন্দিরেও যান তিনি। দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছানোর আগেই সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। কালো পতাকা হাতে নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। কলকাতা বিমানবন্দর, কালীঘাটের পরে দক্ষিণেশ্বর মন্দিরের সামনেও তাকে কালো পতাকা দেখানো হয়। কড়া নিরাপত্তার মাঝেও কালো পতাকা হাতে বিক্ষোভ দেখাতে দেখা গেছে। বিক্ষোভকারীরা জানিয়েছেন, ষড়যন্ত্র করে সাধারণ মানুষকে হেনস্তা করা হচ্ছে। বহু মানুষের মৃত্যু হয়েছে এসআইআর-র কারণে। তার জন্যই এই প্রতিবাদ।
রবিবার রাতে শহরে এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বিমানবন্দরেই তাঁকে কালো পতাকা দেখানোর পাশাপাশি গো ব্যাক স্লোগান শুনতে হয়েছিল। সোমবার সকালেও কালীঘাট মন্দিরের পুজো দিতে গিয়েও বিক্ষোভের মুখে পড়ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তাঁকে দেখতে পেয়েই গো ব্যাক স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। সঙ্গে দেখানো হয় কালো পতাকাও।

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মাদক কারবারের অভিযোগে কালীগঞ্জে গ্রেফতার মা ও ছেলে, উদ্ধার বিপুল কাঁচামাল ও ১৯ লক্ষ নগদ

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর