সোমে সুপ্রিম কোর্টের শুনানির তালিকায় ডিএ মামলা

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রায় তিন মাস পর সোমবার সুপ্রিম কোর্টের শুনানির তালিকায় রয়েছে ডি এ মামলা। সোমবার বিচারপতি হৃষীকেশ রায় ও বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠার কথা। এই নিয়ে দ্বাদশ শুনানি রয়েছে শীর্ষ আদালতে। এর আগে একাধিকবার এই মামলা শীর্ষ আদালতে পিছিয়ে গিয়েছে।

গত ৯ নভেম্বর বিচারপতি হৃষীকেশ রায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, পশ্চিমবঙ্গের ডিএ মামলায় আরও বিস্তারিত শুনানি প্রয়োজন।এরপর শুনানির দিনক্ষণ একাধিকবার পিছিয়ে গেলেও সুপ্রিম কোর্টে মামলাটির প্রথম শুনানি হয় ১৮ নভেম্বর। এরপর ডিসেম্বর মাসে শেষবার শুনানি হয়। ফেব্রুয়ারি মাসে হয়ত এই মামলার পরবর্তী শুনানি হতে পারে। সেইমতো সোমবার ডি এ মামলাটিকে তালিকাভুক্ত করা হয়েছে। মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম জানান, এর আগে ছয় বার এই মামলাটি হেরেছে রাজ্য সরকার। শীর্ষ আদালতেও রাজ্য সরকার হারবে।

এর আগে কেন্দ্রীয় হারে ডি এ দেওয়ার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রের সমতুল্য ৩১ শতাংশ হারে ডি এ দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। হাইকোর্টে জয়ী হয় সরকারি কর্মচারীদের ফেডারেশন, ইউনিটি ফোরাম ও সরকারি কর্মচারী পরিষদ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মনু সিঙভি জানিয়েছিলেন, হাইকোর্টের রায় মেনে যদি ডি এ দিতে হয়, তাহলে ৪১ হাজার ৭০০ কোটি টাকা ব্যয় হবে। এখন রাজ্য সরকারের কাছে সেই আর্থিক বোঝা বহন করা কঠিন। এরপর একাধিক বার নানা কারণে সুপ্রিম কোর্টে ডি এ মামলার শুনানি পিছিয়ে যায়। এখন দেখার, সোমবার শীর্ষ আদালত এই বিষয়ে কী পর্যবেক্ষণ দেয়।

প্রশাসনিক সংস্কার কমিশন গঠন করতে চান মুখ্যমন্ত্রী, কাজকর্মে বদল আনাই লক্ষ্য

কবে কীভাবে পালন করবেন জ্যৈষ্ঠ অমাবস্যা? কেন পাপমুক্তির দিন বলা হয়?

সংসারে নেমে আসতে পারে অশান্তি! বারান্দায় ঠাকুরঘর বানানোর আগে এই নিয়মটা জানুন

বসের ওপর প্রচণ্ড রাগ? মেজাজ হারানোর আগে এই কাজগুলো করুন

কম খরচে গ্রীষ্মের ভ্রমণ! মাত্র ১০ হাজারেই আকর্ষণীয় ট্যুর প্যাকেজ আনল IRCTC

লাল মাটির পথে রহস্যের ডাক! জেনে নিন শক্তিপীঠ ও মন্দির ঘেরা বীরভূমের প্রাচীন ঐতিহ্য 

ভালোবাসার অনন্য নজির, ICU-তে ভর্তি গুরুতর অসুস্থ কনেকে বিয়ে করলেন বর

দেশজুড়ে লাফিয়ে বাড়ল পেট্রোল ডিজেলের দাম

মাথায় হাত মধ্যবিত্তের, একধাক্কায় অনেকটা বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

টয়ট্রেন, চায়ের গন্ধ আর পাহাড়ি নীরবতা, ঘুরে আসুন কার্শিয়াং

শুক্রবার এই জিনিসগুলো দান করলে দেবী লক্ষ্মী প্রসন্না হবেন, সুখ ও সমৃদ্ধি বাড়বে

আজকের রাশিফল: পরিবারের সঙ্গে সময় কাটান, মানসিক চাপ দূর হবে…