মোদিকে ভিডিওবার্তা জীবনের, মুখ পুড়ল বিজেপির

জীবন দাবি করেছেন যে, বাংলা ভেঙে পৃথক ও স্বাধীন কামতাপুর রাজ্যের দাবি নাকি সমর্থন করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে টাইট করতে গিয়ে গেরুয়া শিবির যে সব অস্ত্র ব্যবহার করছে তার মধ্যে অন্যতম দুই অস্ত্র হল বাংলা ভাগের দাবি এবং বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠনগুলির মাধ্যমে সেই বাংলা ভাগের দাবিকে জোরদার করে তোলা। কিন্তু কথায় বলে ঘুঁটে পোড়ে গোবর হাসে। তাই মমতা ও তৃণমূলের বিরুদ্ধে ব্যবহার করা অস্ত্রই এখন ব্যুমেরাং হচ্ছে গেরুয়া শিবিরে। আগামিকাল দেশের ৭৫তম স্বাধীনতা দিবস। ঠিক তার ৪৮ ঘন্টা আগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) এক ভিডিওবার্তা পাঠিয়েছেন বিচ্ছিন্নতাব্দী জঙ্গি সংগঠন কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন(KLO) বা কেএলও’র মাথা জীবন সিং(Jiban Singh)। আর সেই ভিডিওবার্তাই এখন মুখ পোড়াচ্ছে বিজেপি(BJP)। কেননা সেই ভিডিওবার্তায় জীবন দাবি করেছেন যে, বাংলা ভেঙে পৃথক ও স্বাধীন কামতাপুর রাজ্যের দাবি নাকি সমর্থন করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা(J P Nadda)। সেই সঙ্গে ওই দাবিকে নাকি সমর্থন জানিয়েছে সঙ্ঘের(RSS) মাথারাও, মানে আরএসএসের নেতারা। আর এই দাবিকে ঘিরেই এখন বেঁধেছে বিতর্ক।

শনিবার উত্তরবঙ্গের একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে পড়েছিল জীবনের বার্তা। যদিও পুলিশ এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি। সেই ভিডিও বার্তায় জীবন জানিয়েছেন, ‘আমি জোর হাত করে আপিল করছি, কামতাপুর রাজ্য ফিরিয়ে দেওয়া হোক। আমাদের মুক্তি দাও।’ সেখানেই তিনি দাবি করেছেন, তাঁদের স্বাধীন কামতাপুর রাজ্য গঠনের দাবি বিজেপির সর্বভরতীয় সভাপতি জে পি নাড্ডা সমর্থন করেছেন। তেমনই সমর্থন জানিয়েছেন বিজেপির মূল চালিকা শক্তি আরএসএসও। তবে কোথায়, কবে বিজেপি সভাপতি এই দাবি সমর্থন করেছেন, তা অবশ্য খোলসা করেননি জীবন। যদি জীবনের এই দাবি সত্যি হয়, তবে আগামী দিনের রাজ্য রাজনীতিতে এই ভিডিও ফুটেজ ঝড় তুলতে চলেছে। কারণ, প্রথম থেকেই এরাজ্যের গোয়েন্দা সংস্থার এবং তৃণমূল নেতৃত্ব দাবি করে আসছে, সাম্প্রতিক সময়ে কেএলও’র মাথাচাড়া দেওয়ার নেপথ্যে বিজেপির মদত রয়েছে। এ রাজ্যের গোয়েন্দাদের একাংশ মনে করছেন, ২০২৪ সালে লোকসভা ভোটে  উত্তরবঙ্গের ছয় জেলায় থাকা রাজবংশী ভোটব্যাঙ্ককে নিজেদের দিকে টেনে আনতে কেএলও’কে ব্যবহার করছে বিজেপি। তাঁদের আরও ধারনা, অতীতের মতো মায়ানমারের জঙ্গলে বসেই এই ভিডিও বার্তা পাঠিয়েছেন জীবন সিং। 

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল