রোদের দেখা মিললেও সপ্তাহান্তে ফের ভাসতে চলেছে কলকাতা!

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে প্রায় ৪ দিন বাদে কলকাতার আকাশে বুধ সকালে মিলল রোদের দেখা। গত সপ্তাহের শেষ থেকে টানা ৪ দিন ধরে যে দুর্যোগ চলছিল কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় তা থেকে সাময়িক রেহাই মিললেও বিপদ এখনও কাটেনি, এমনটাই মত আলিপুর আবহাওয়া দফতরের।

গত রবিবার থেকে একটানা বানভাসি বৃষ্টিতে জলমগ্ন হয় কলকাতার একাধিক জায়গা। বানভাসি বৃষ্টির প্রভাবে রেল চলাচল ও বিমান চলাচলও ব্যাহত হয় গত সোম ও মঙ্গলবার। কিন্তু সেই দুর্যোগ কাটিয়ে মঙ্গলবার সকাল থেকে কলকাতার আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে। তবে এই উন্নতি অত্যন্ত সাময়িক।
আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী শনিবার পূর্ব এবং মধ্য বঙ্গোপসাগর উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং ওড়িশা উপকূলে পৌঁছাবে। এর জেরেই রবিবার থেকে ফের কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে মঙ্গলবারের মতো বুধবারেও কলকাতার একাধিক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া। বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে আশা করছেন আবহাওয়াবিদরা।

ডাক্তারের সঙ্গে নৈশভোজ করছে আরশোলা, মুম্বইয়ের পাঁচতারা হোটেলে অবাক কাণ্ড

কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় মর্মান্তিক পরিণতি, সিঁধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ইট দিয়ে থেঁতলে খুন

তৃণমূলের প্রতীক ফ্রিজ মামলার জরুরি শুনানির আবেদন গ্রহণ করল সুুপ্রিম কোর্ট

জেল হেফাজতে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী, হাইকোর্টে ছুটলেন আইনজীবী

শয্যাশায়ী ভাইয়ের চিকিৎসার খরচ বাঁচাতে নৃশংস খুন, বাগুইআটি কাণ্ডে গ্রেফতার দাদা

ছাত্র মৃত্যুতে উত্তাল ক্যাম্পাস, পড়ুয়াদের ১৮ দফা দাবি খতিয়ে দেখবে বম্বে IIT

কিছুক্ষণ বাদেই উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টার শুরু, সামান্য ভুলেই বাতিল হতে পারে পরীক্ষা

নিজের সম্পত্তির ৮৩ কোটির করই মেটায়নি কলকাতা পুরসভা!চাঞ্চল্যকর তথ্য CAG রিপোর্টে

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

হরমুজের কাছে LPG ট্যাঙ্কারে ড্রোন হামলা! জাহাজে ছিলেন ৯ ভারতীয়, কেমন আছেন তাঁরা?

ট্রেনের তলায় লুকিয়ে সীমান্ত পারাপার? গেদে-পেট্রাপোলে বসছে ‘আন্ডার-ফ্রেম ক্যামেরা’

পুজোয় চুলের জেল্লা বাড়াতে চান? করুন ‘ডিম থেরাপি’