শাহের রোড শোয়ে অশান্তি, কলকাতার পুলিশ কমিশনারের রোষে দুই বাঙালি অফিসার

Share:

নিজস্ব প্রতিনিধি: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা উপলক্ষে গতকাল বৃহস্পতিবারই (২ এপ্রিল) ভবানীপুরে এক রোড শো করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।  ওই রোড শোয়ের সময়েই কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে অপ্রীতিকর ঘটনা ঘটে। ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। ওই অশান্তির ঘটনায় এবার কলকাতা পুলিশের দুই বাঙালি অফিসারকে (পদমর্যাদায় ডেপুটি কমিশনার) শোকজ করলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ‘গুডবুকে’ থাকার জন্যই পুলিশ কমিশনার দুই বাঙালি অফিসারকে ‘বলির পাঁঠা’ করেছেন বলে মনে করছেন কলকাতা পুলিশের প্রাক্তন আধিকারিকরা।    

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহের রোড শোয়ে অসান্তির ঘটনায় ইতিমধ্যে এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশ। আর তার পরে  কলকাতা পুলিশের ডিসি ২ (দক্ষিণ) সিদ্ধার্থ দত্ত এবং ডিসি ২ (রিজার্ভ ফোর্স) মানস রায়কে শোকজ করা হয়েছে। দুজনেই বৃহস্পতিবার নিরাপত্তার দায়িত্বে ছিলেন। কীভাবে ওই পরিস্থিতি তৈরি হল, কেনইবা জমায়েত করার সুযোগ করে দেওয়া হল, এমনই প্রশ্নের মুখে পড়তে হয়েছে ওই দুই আধিকারিককে। উল্লেখ্য, রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণার পরেই কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে বাঙালি অফিসার সুপ্পিরতিম সরকারকে সরিয়ে অবাঙালি অজয় নন্দাকে বসিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। বরাবরই বঙ্গ বিজেপি নেতাদের ‘প্রিয়পাত্র’ হিসাবে পরিচিত অজয় নন্দা। মূলত দায়িত্ব নিয়েই তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নেমে পড়েছেন।

গত বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর রোড শো মিছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রীতিমতো তৃণমূল-বিজেপির কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এই ঘটনায় জেলা আধিকারিকের (ডিইও) কাছে রিপোর্ট তলব করেছিল নির্বাচন কমিশন। এমনকি ‘প্রভু’ অমিত শাহের কর্মসূচিতে বিঘ্ন ঘটায় কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য ‘প্রিয়পাত্র’ কলকাতার পুলিশ কমিশনার অজয়  নন্দাকে নির্দেশ দেওয়া হয়েছিল। ‘প্রভুদের’ নির্দেশ পেয়েই অতিসক্রিয় হয়ে উঠেছেন কলকাতার পুলিশ কমিশনার।  

বান্ধবীকে সঙ্গে নিয়ে ‘অপারেশন’, বেলঘরিয়া থেকে গ্রেফতার ‘বাইক চোর’ প্রেমিক যুগল

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

গাড়ির ইঞ্জিনের খাঁজে ঘাঁপটি মেরে ৭ ফুটের অজগর, নজরে আসতেই….

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

মালিক হিন্দু না মুসলিম লিখতে হবে হোটেলের ব্যানারে, নির্দেশ ‘সনাতন জাগরণ মঞ্চ’-এর

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

মুম্বইয়ে দহি-হান্ডি উৎসবে গিয়ে মারাঠিতে কথা না বলায় বিপাকে সঞ্জয় দত্ত

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল