‘উৎসবের সময় এইসব খবর দেখিয়ে আর বিভ্রান্ত করো না’, সাংবাদিকদের মুখ্যমন্ত্রী

সাংবাদিকদের ওপরে রুষ্ট হতে তাঁকে আগে দেখা যায়নি। কিন্তু পর পর দুই দিন সাংবাদিকদের প্রশ্নে ও তাঁদের উপস্থিতিতে বিরক্তির অভিপ্রকাশ ঘটালেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গ(North Bengal) থেকে ফেরার সময় হেলিকপ্টার বিভ্রাটে পায়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তার জেরে কলকাতার এসএসকেএম হাসপাতালে(SSKM Hospital) প্রাথমিক চিকিৎসার পরে বাড়িতেই ছিলেন। স্পেনে গিয়ে তাঁরা পায়ে নতুন করে ফের চোট লাগে। সেই চোটের কারণে আবারও তাঁকে পুজোর সময়ে গৃহবন্দী থাকতে হয়েছিল। এদিন অর্থাৎ শুক্রবার তিনি ফের এসএসকেএম হাসপাতালে যান সেই পায়ের চেকআপ করাতে। সেখানে উডবার্ন ওয়ার্ডে(Woodburn Ward) ঢোকার মুখেই সাংবাদিকদের(Journalists) দেখতে পেয়ে বেশ রুষ্টই হন। আর তার জেরে তিনি সেখানে থাকা সাংবাদিকদের জানান, ‘তোমরা এখানে? কী করছো? কই আমার তো কিছু হয়নি! দিনে কুড়ি হাজার স্টেপ করে হাঁটি। ফিট আছি। ব্যস্ততায় চেকআপ করার সময় পাইনা। তাই পায়ের চেকআপ করতে এসেছি। এক্সরে হবে। উৎসবের সময় এইসব খবর দেখিয়ে আর বিভ্রান্ত করোনা। সবাই ভালো থেকো। নতুন বছরের শুভেচ্ছা।’

জানা গিয়েছে, গত কয়েক দিন ধরে পায়ের সমস্যায় ভুগছেন মমতা। তাই শুক্রবার তিনি এসএসকেএমে পৌঁছে যান পায়ের চেকআপের জন্য। তবে সাংবাদিকদের ওপরে এতটা রুষ্ট হতে তাঁকে আগে দেখা যায়নি। যদিও গতকাল, হাওড়ার ডুমুরজলা থেকে চাকলায় যাওয়ার জন্য হেলিকপ্টারে সওয়ার হওয়ার আগে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেই সময় তাঁকে প্রশ্ন করা হয়েছিল তিনি রামমন্দিরের উদ্বোধনে যাবেন কিনা তা নিয়ে। সেই প্রশ্নে বেশ রুষ্ট হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। বেশ রাগত স্বরেই জানিয়ে দিয়েছিলেন, ‘তোমরা তো সব জেনে বসে আছ, আমি তো কিছু জানি না।’ এদিন সেই সাংবাদিকদের দেখেই বেশ কিছুটা রুষ্ট হয়ে বলে ওঠেন ‘তোমরা এখানে? কী করছো? কই আমার তো কিছু হয়নি!’ যদিও পরে তাঁদের নতুন ইংরেজি বছরের শুভেচ্ছাও জানিয়েছেন। মমতা অবশ্য বরাবরই সাংবাদিকদের সঙ্গে সুসম্পর্ক রেখে চলার পক্ষপাতী, আর সেটা তিনি রেখেও চলেন।

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

বান্ধবীকে সঙ্গে নিয়ে ‘অপারেশন’, বেলঘরিয়া থেকে গ্রেফতার ‘বাইক চোর’ প্রেমিক যুগল

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

গাড়ির ইঞ্জিনের খাঁজে ঘাঁপটি মেরে ৭ ফুটের অজগর, নজরে আসতেই….

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

মালিক হিন্দু না মুসলিম লিখতে হবে হোটেলের ব্যানারে, নির্দেশ ‘সনাতন জাগরণ মঞ্চ’-এর

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল