ফের মেট্রোর ব্লু লাইনে ব্যহত পরিষেবা, দমদম-দক্ষিণেশ্বরে বন্ধ মেট্রো

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের মেট্রো বিভ্রাট ব্লু লাইনে। উৎসবের মরশুম কাটতে না কাটতেই বিভ্রাট মেট্রোর ব্লু লাইনে। কখনও যান্ত্রিক ত্রুটি, কখনও লাইনে জল ঢুকে পড়া কখনও আত্মহত্যার মতো ঘটনার জন্য মেট্রো পরিষেবা ব্যহত হয়েছে  এই লাইনে। এবার নোয়াপাড়া লাইনে গাছ পড়ে যাওয়ায় ব্যহত হয়েছে পরিষেবা।

বৃহস্পতিবার দুপুরে ব্লু লাইনে মেট্রো বিভ্রাট। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, এ দিন দুপুরে নোয়াপাড়া লাইনে গাছ পড়ে থাকার জন্য শহিদ ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত মেট্রো চলবে বলে জানানো হয়। বিভিন্ন স্টেশনে মেট্রোর তরফে জানানো হয়, দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপাতত অনির্দিষ্ট সময়ের জন্য মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছে। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছেন।

একাধিকবার একাধিক করাণে বিভ্রাট হয়েছে মেট্রোতে। কখনও লাইনে জল ঢুকে যাওয়া, কখন যান্ত্রিক ত্রুটি হওয়ার কারণে অফিস টাইমে ব্যহত হয়েছে পরিষেবা। যারফলে চরম সমস্য়ায় পড়ে সাধারণ মানুষ। পুজোর আগে থেকেই বার বার মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়েছে। মেট্রো ভোগান্তি নিয়ে যাত্রীদের অভিযোগের শেষ নেই। তবে পুজো মিটে গেলেও পরিষেবা স্বাভাবিক হয়নি। এমনিতেই কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা অনেকদিন ধরেই বন্ধ রাখা হয়েছে। এর জেরে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলছে। তার মধ্যেও মাঝেমধ্যে দেরিতে মেট্রো আসা, পরিষেবা বিঘ্নিত হওয়ার মতো ঘটনা ঘটছে। এতে ব্লু লাইনের যাত্রীদের প্রায়শই ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।মেট্রো দেরিতে আসায় অনেক স্টেশনে ভিড় উপচে পড়ে। প্রচন্ড ভিড় থাকায় পরের মেট্রো আসতেই হুড়োহুড়ি পড়ে যায়।

অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে নকআউটে আমেরিকা

কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর