পুজোয় ব্লু-গ্রিন-অরেঞ্জ-পার্পল লাইনে রাতভর মেট্রো পরিষেবা, জেনে নিন সম্পূর্ণ তালিকা

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন! ঢাকে বাদ্যি পড়ে গিয়েছে। মহালয়া কাটতেই পুজোর আবহ। ইতিমধ্যেই পুজোর কেনাকাটা শেষ পর্যায়ে। তবে বাঙালির কাছে কলকাতার পুজো সর্বশ্রেষ্ঠ। তাই পুজোর দিনগুলিতে কলকাতার উত্তর থেকে দক্ষিণে ভিড় নজরকাড়া থাকে। রাজ্যের কোণে কোণে থেকে দর্শকরা ভিড় জমাবেন কলকাতার ছোট-বড় প্যান্ডেলগুলিতে। সকাল থেকে রাতভোর চলবে প্যাণ্ডেল হপিং। সেক্ষেত্রে যাতায়াতে কোনও সমস্যা হবে না তো? ঠিকঠাক মতো বাস, মেট্রো, ট্রেনের পরিষেবা পাওয়া যাবে তো? হ্যাঁ, হয়তো এই প্রশ্নই এখন সবার মনে মনে ঘুরছে। সকলের জন্যেই এবার সুখবর। ষষ্ঠী থেকে নবমী প্যাণ্ডেল হপিংয়ে সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয়, সেই কারণে রাতভর মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ১৭ থেকে ২০ অক্টোবর পর্যন্ত নীল ও গ্রিন লাইনে গভীর রাত পর্যন্ত চলবে মেট্রো। সুতরাং প্যান্ডেল হপিং শেষে রাতে বাড়ি ফিরতে আর কোনও ঝামেলা থাকবে না, এক্ষেত্রে মেট্রো অন্যতম ভরসা। ফলে রাত জেগে পুজো পরিক্রমায় যাতায়াত অনেকটাই সহজ হবে। জেনে নিন মেট্রোর সময়সূচী…
ব্লু লাইনে ২৪৮টি মেট্রোঃ  ১৫ ও ১৬ অক্টোবর-সকাল ৬টা থেকে রাত ১১টা মোট ২৮৪টি পরিষেবা পাওয়া যাবে। পিক আওয়ারে ৬ মিনিটের ব্যবধান থাকবে। ১৭ থেকে ২০ অক্টোবর ব্লু লাইনে মোট ২৪৮টি মেট্রো চলবে। দুপুর ১টা থেকে শুরু হয়ে পরিষেবা চলবে পরদিন ভোর ৪টে পর্যন্ত। পিক আওয়ারে ৬ মিনিটের ব্যবধান থাকবে। শেষ মেট্রো দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের উদ্দেশে ছাড়বে রাত ৩টা ৪৬ মিনিটে। আর শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো ছাড়বে রাত ৩টা ৪৮ মিনিটে। রাত ৪টে নাগাদ শহিদ ক্ষুদিরাম–দমদম এবং দক্ষিণেশ্বর–মহানায়ক উত্তমকুমার রুটেও পরিষেবা থাকবে।
ইয়েলো লাইনে ১২০টি মেট্রো চলবেঃ ইয়েলো লাইনে ১৫ ও ১৬ অক্টোবর মোট ১২০টি পরিষেবা চলবে। সকাল ৭টা ১৮ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত চলবে মেট্রো। পিক আওয়ারে ১২ মিনিটের ব্যবধান থাকবে। ১৭ থেকে ২০ অক্টোবর প্রতিদিন ৭২টি করে পরিষেবা চলবে। আর বিকেল ৩টে থেকে রাত ১০টা ৫৩ মিনিট পর্যন্ত পরিষেবা থাকবে। দশমীতে চলবে ৬২টি মেট্রো, বিকেল ৩টে থেকে রাত ৯টা ৩৮ মিনিট পর্যন্ত পরিষেবা দেওয়া হবে। পঞ্চমী ও ষষ্ঠীতে জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৫টি মেট্রো চালানো হবে। 
পার্পল লাইন ৮৪টি পরিষেবাঃ ১৫ ও ১৬ অক্টোবর প্রতিদিন ৮৪টি পরিষেবা দেওয়া হবে। সকাল ৬.৪০টা থেকে রাত ৯.২৬টা পর্যন্ত মেট্রো চলবে। ১৭-২১ অক্টোবর প্রতিদিন ৩৮টি পরিষেবা দেওয়া হবে, বিকেল ৩টে থেকে রাত ১০.৫৫টা পর্যন্ত। পরিষেবা মিলবে ২৫ মিনিট অন্তর অন্তর।
অরেঞ্জ লাইনে ৬২টি পরিষেবাঃ এই লাইনে ১৫ ও ১৬ অক্টোবর প্রতিদিন সকাল ৭.৪০টা থেকে রাত ৮.৪৫টা পর্যন্ত মেট্রো চলবে। পরিষেবা চলবে ২৫ মিনিট অন্তর। তবে ১৭ থেকে ২১ অক্টোবর, অর্থাৎ সপ্তমী থেকে দশমী পর্যন্ত অরেঞ্জ লাইনে কোনও মেট্রো পরিষেবা থাকবে না।

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর