ফের আইনি জট ইষ্ট-ওয়েস্ট মেট্রোতে! মামলা দায়ের কলকাতা হাইকোর্টে

ফের আইনি প্যাঁচে জড়াল ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ। এবার সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন নিয়ে তীব্র আপত্তি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের আইনি প্যাঁচে জড়াল ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ। এবার সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন নিয়ে তীব্র আপত্তি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। মামলাকারীদের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কোনও পার্ক এলাকায় নির্মাণকার্য চালানো যায় না। এমনকী পার্কের ভিতরে কোনও হাসপাতাল বা বিদ্যালয়ও করা যায় না। কিন্তু মেট্রো রেল কর্তৃপক্ষ পার্কের ভিতরেই নির্মাণকাজ চালাচ্ছেন। এতে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা হচ্ছে। তাই অবিলম্বে ব্যবস্থা নিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন মামলাকারীরা।

এই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ মেট্রো কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে কিছু তথ্য দিতে। আদালতের তরফে মেট্রো কর্তৃপক্ষের কাছে সল্টলেকের সেন্ট্রাল পার্ক সংলগ্ন এলাকায় মেট্রোর নির্মাণ সংক্রান্ত বিষয়ে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে সেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মামলাকারীরা এও জানিয়েছেন, সল্টলেকের সেন্ট্রাল পার্কের সংলগ্ন বিভিন্ন জায়গা বিভিন্ন সংস্থাকে দেওয়া হয়েছে। আর সেটা নিয়ে ব্যবসাঁ চলছে। তাতে আপত্তি রয়েছে এলাকাবাসীর।

ইষ্ট-ওয়েস্ট মেট্রোর ‘লাইন টু’ হল সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত পাঁচ কিলোমিটারের রাস্তা। সেই রাস্তা সেন্ট্রাল পার্ক থেকে ফুলবাগান যাচ্ছে, যা মিলবে শিয়ালদাতে। দীর্ঘ আইন জটিলতা কাটিয়ে আপাতত পাঁচটি রুটে চলছে মেট্রো। ফেব্রুয়ারি মাসে সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়ামের মধ্যে চালু হয় ইস্ট-ওয়েস্ট মেট্রো।

 

কলকাতায় ফের মিছিলের প্রস্তুতি! অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল ছাত্র পরিষদ

‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির

বিচ্ছেদের ২৩ বছর বাদেও কেন নতুন ঘর বাঁধলেন না? খোলসা অভিনেত্রীর

মন্দিরে চুরির পর বিবেকের তাড়নায় থানায় হাজির তিন চোর, ফেরত দিল দেবালয়ের সামগ্রী

রিসর্ট আটকে সেবাশ্রয়! তোলাবাজির অভিযোগে FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

‘মন্ত্রক বদলালে হবে না, ধর্মেন্দ্রর ইস্তফা চাই’, সুর চড়ালেন রাহুল গান্ধি

বিশ্বকাপে দুর্দান্ত খেলার পুরস্কার, নতুন ক্লাবে যোগ দিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

বিস্কুটের বদলে চায়ের সঙ্গে খান মহারাষ্ট্রের বিখ্যাত ভাকরওয়াড়ি, জেনে নিন রেসিপি

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অসমে বন্যায় মৃত বেড়ে ৬১, দুর্ভোগে ৭ লক্ষ মানুষ

‘ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না’, বিধানসভা থেকে অভিষেককে তীব্র কটাক্ষ শুভেন্দুর

দুপুরের খাবার জমে যাবে! বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁ স্টাইল ফিশ কোরমা