চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বৌবাজারে বিপর্যয়ের জেরে সাত মাস বন্ধ ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ

নিজস্ব প্রতিনিধি: এই নিয়ে তৃতীয়বার বৌবাজারে মেট্রো (METRO)  সুড়ঙ্গে বিপর্যয়। তার জেরে হাওড়া ময়দান থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো সুড়ঙ্গের কাজ প্রায় সাত মাসের জন্য বন্ধ রাখা হল। প্রসঙ্গত বৌবাজারে দ্বিতীয়বার মেট্রো সুড়ঙ্গে বিপর্যয়ের পর ঠিক হয়েছিল, চলতি বছরে মার্চ কিংবা এপ্রিলের মধ্যে ইস্ট-ওয়েস্ট মেট্রোরেল পরিষেবা চালু করা হবে। তবে তৃতীয়বার বিপর্যয়ের পর ওই পরিষেবা কবে চালু হবে, তা কার্যত অনিশ্চিত। বিপর্যয়ের পরিস্থিতি স্বাভাবিক হলে, হাওড়া ময়দান থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো পরিষেবা সেপ্টেম্বর কিংবা অক্টোবরের শেষে চালু হতে পারে।

কেএমআরসিএল অফিসে সংশ্লিষ্ট প্রকল্পগুলির জন্য অর্থ অনুমোদনকারী আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের একটি বৈঠক করেন প্রকল্পের কর্তারা। ওই বৈঠকে ঠিক করা হয় হাওড়া ময়দান থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো সুড়ঙ্গের কাজ প্রায় সাত মাসের জন্য বন্ধ রাখা হবে। মেট্রো রেল সূত্রের খবর, বৌবাজারে মেট্রো সুড়ঙ্গে বিপর্যয়ের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে আরও জানা গিয়েছে, বৌবাজারে দ্বিতীয়বার মেট্রো বিপর্যয়ের পর খুব সাবধানে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ শুরু হয়েছিল। কিন্তু তাতেও বৌবাজারে বিপর্যয় এড়ানো গেল না। তাই আবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ শুরু করতে গেলে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং কলকাতা পুরনিগমের সঙ্গে বসে আলোচনা করে কাজ শুরু করা হবে। ফলে ধীরে সুস্থে সবদিক খতিয়ে দেখে হাওড়া ময়দান থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো সুড়ঙ্গের কাজ শুরু করা হবে। আরও জানা গিয়েছে, বিপর্যয়ের পরিস্থিতি স্বাভাবিক হলে, হাওড়া ময়দান থেকে শিয়ালদা  পর্যন্ত মেট্রো পরিষেবা সেপ্টেম্বর কিংবা অক্টোবরের শেষে চালু হতে পারে।

Published by:

Share Link:

More Releted News:

রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থীর বাড়িতে আয়কর হানা বেআইনি, চিঠি নির্বাচন কমিশনে

প্রথম দফার বিধানসভা নির্বাচনের দিন গোটা বঙ্গে অস্বস্তিকর গরম থাকবে

মমতাকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ, হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

ভোটের দিন অশান্তি হলে ওসিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে কমিশন

আজ রাত থেকেই আকাশে উড়বে ড্রোন, ৭২ ঘণ্টা আগেই বর্ডার সিলের নির্দেশ

খাস কলকাতায় ভোটের মুখে বিপুল পরিমাণ কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ