বিমান তলবে বিধানসভায় হাজিরা এড়ালো ইডি-সিবিআই

Share:

নিজস্ব প্রতিনিধি: নারদকাণ্ডে রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে ইডি ও সিবিআই। রাজ্যের দুই প্রাক্তন মন্ত্রী মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেও চার্জশিট জমা দিয়েছে ওই দুই কেন্দ্রীয় সংস্থা। কিন্তু সেই চার্জশিট জমা দেওয়ার ক্ষেত্রে রাজ্য বিধানসভার স্পিকারের কোনও অনুমতি নেয়নি ওই দুই কেন্দ্রীয় সংস্থা। সেই কারনেই এদিন রাজ্য বিধানসভায় দুই কেন্দ্রীয় সংস্থার দুই শীর্ষ কর্তাকে তলব করেছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। কিন্তু এদিন সেই হাজিরা এড়িয়ে গেল দুই কেন্দ্রীয় সংস্থার দুই শীর্ষ কর্তা। পরিবর্তে ইডির তরফে চিঠি দেওয়া হয়েছে বিধানসভার সচিবালয়ে আর সিবিআই ইমেল করেছে সরাসরি স্পিকারকে। দুই সংস্থার তরফেই দাবি করা হয়েছে, তাঁরা নারদকাণ্ডে তদন্ত করছেন হাইকোর্টের নির্দেশে। আদালতের নির্দেশ মেনেই জমা দেওয়া হয়েছে চার্জশিটের। এক্ষেত্রে স্পিকারের অনুমতি নেওয়ার কোনও প্রয়োজন নেই।

অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের অনুমতি না নিয়েই নারদ কাণ্ডের চার অভিযুক্ত তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায় এবং প্রাক্তন মন্ত্রী মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের নামে আদালতে চার্জশিট জমা দেয় ইডি ও সিবিআই। সেই ঘটনায় কেন্দ্রীয় এই দুই সংস্থা আইনের লঙ্ঘন ও রাজ্য আইনসভার অবমাননা করেছে এই অভিযোগ তুলে তাঁদের দুই আধিকারিককে বিধানসভায় তলব করেন অধ্যক্ষ। এই দুই আধিকারিক হলেন সিবিআইয়ের ডিএসপি সত্যেন্দ্র সিংহ ও ইডির রথীন বিশ্বাস। গত ১৩ সেপ্টেম্বর চিঠি পাঠিয়ে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ওই দুই আধিকারিককে এদিন বিধানসভায় হাজির হয়ে ওই ঘটনার ব্যাখা দিতে বলেছিলেন। কিন্তু এদিন সেই হাজিরা এড়িয়ে গেলেন ওই দুই আধিকারিক। ইডি চিঠি পাঠিয়ে ও সিবিআই ইমেল করে জানিয়ে দিল, তাঁরা রাজ্য বিধানসভার কোনও অবমাননা করেননি। আইনেরও লঙ্ঘনের ঘটনা ঘটেনি। আর আর্থিক তছরুপের ঘটনায় চার্জশিট জমা দেওয়ার ক্ষেত্রে স্পিকারের অনুমতি নেওয়ার কোনও প্রয়োজন নেই।

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

লোকাল ট্রেনে ছানা ব্যবসায়ীদের দাদাগিরি, ভাঙা হল দুর্গা মূর্তি, অভিযোগ দায়ের মৃৎশিল্পীদের

সন্ধের টিফিনে বানিয়ে ফেলুন পালক পরোটা, গোগ্রাসে গিলে নেবে ছোট্ট দস্যিরা

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

বুধিগ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড, পড়ল মুহুর্মুহু বোমা! উত্তেজনা বীরভূমে

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

কুকার-শিলনোড়া দিয়ে মারধর, সৌদি আরবে স্বামীর হাতে নৃশংস অত্যাচারের শিকার কেরলের তরুণী

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের