মানিকের ছেলে সৌভিক ভট্টাচার্যের বিরুদ্ধে লুক আউট নোটিস ইডি’র

ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে এয়ারপোর্ট অথিরিটিকে সৌভিক ভট্টাচার্যের নথি পাঠানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিক ভট্টাচার্যের বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)। ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে এয়ারপোর্ট অথিরিটিকে সৌভিক ভট্টাচার্যের নথি পাঠানো হয়েছে।

শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে কেন্দ্রীয় গোয়েন্দারা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করেছে। তদন্তকারীদের আতসকাচের তলায় রয়েছে মানিকপুত্র সৌভিক ভট্টাচার্যও। ইডির চার্জশিটে নাম রয়েছে তাঁর। ইতিমধ্যে সৌভিক ভট্টাচার্য কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছেন। আগামী ২২ তারিখে সেই মামলার শুনানি হতে পারে। তার আগে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সৌভিক ভট্টাচার্য যাতে দেশ ছেড়ে চলে যেতে না পারেন, তাই তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছে। সৌভিকের পাসপোর্ট ও ছবি দিয়ে এয়ারপোর্ট অথিরিটিকে তথ্য পাঠিয়েছে ইডি।

উল্লেখ্য নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে মানিক ভট্টাচার্য গ্রেফতার হওয়ার পর ইডির আইনজীবী আদালতে দাবি করেন, মানিকের ছেলে সৌভিক ভট্টাচার্যের একটি সংস্থা রয়েছে, যেখানে তথ্যপ্রযুক্তির কাজ কর্ম হয়। শুধু তাই নয় সৌভিকের অ্যাকাউন্টে ২ কোটি ৬৪ লাখ টাকা পাওয়া গিয়েছে বলেও জানান তিনি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবীর দাবি, গত ২ সেপ্টেম্বর বেঙ্গল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সঙ্গে সৌভিকের ওই সংস্থার চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী ৫১৪টি বিএ এবং বিএড কলেজে প্রযুক্তিগত উন্নয়নের দায়িত্ব পায় সংস্থাটি। অভিযোগ, দায়িত্ব নিলেও কোনও কাজ হয়নি। এমনকি টাকাও ফেরত যায়নি। ইডির আধিকারিকরা মনে করছেন নিয়োগ দুর্নীতিতে যে টাকা লেনদেন হয়েছে তা মানিক ভট্টাচার্যের পরিবারের সদস্যদের অ্যাকাউন্টেও গিয়েছে। অন্যদিকে নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষও গোয়েন্দাদের জেরার মুখে জানিয়েছেন, তাঁর টাকা গিয়েছে মানিক ভট্টাচার্যের কাছেও।

আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর স্ত্রী অনুষ্কার সঙ্গে জমিয়ে নাচ বিরাটের, ভাইরাল সুন্দর মুহূর্ত

ক্রেন দিয়ে নামানো হচ্ছে মেসির বিশাল মূর্তি! কোথায় রাখা হবে স্ট্যাচুটি?

মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে কন্টেনার উল্টে দুর্ঘটনা, মৃত ২, জখম ১

তিন সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা মায়ের, নেপথ্যে কোন কারণ?

সঙ্গী আপনার প্রতি কতটা দুর্বল? জেনে নিন সম্পর্কের ৬ টি গুরুত্বপূর্ণ লক্ষণ

আর কাটতে হবে না টিকিট! সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, লাগবে পরিচয়পত্র

সাইরেনের শব্দে ভাঙল ঘুম, কুয়েতে মিসাইল ও ড্রোন হামলা ইরানের

উত্তরবঙ্গে ‘ফিলিং কুল’, প্যাচপ্যাচে গরম ফিরছে দক্ষিণবঙ্গে, স্বস্তি মিলবে কবে?

সোমে DA নিয়ে সুখবর রাজ্য সরকারি কর্মচারিদের? চার কর্মী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

ফুচকা খাওয়া নিয়ে তুমুল সংঘর্ষ, পণ্ড হল বিয়ের অনুষ্ঠান

মাসের শুরুতেই একধাক্কায় প্রায় ৫৪ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের

মনের কথা লহমায় বুঝে ফেলেন এই মূলাঙ্কের জাতকরা, এদের ষষ্ঠ ইন্দ্রিয় অত্যন্ত সজাগ