মানিক-ঘনিষ্ঠ তাপসকে তলব ইডি’র, ২০ অক্টোবর হাজিরার নির্দেশ

আগামী ২০ অক্টোবর সিজিও কমপ্লেক্সে তাপস মণ্ডলকে হাজিরার নির্দেশ দিয়েছে ইডি।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে এবার মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী ২০ অক্টোবর সিজিও কমপ্লেক্সে তাপস মণ্ডলকে হাজিরার নির্দেশ দিয়েছে ইডি।

উল্লেখ্য শনিবার তাপস মণ্ডলের মহিষবাথানের টিচার্স ট্রেনিং সেন্টারে হানা দিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তল্লাশি চালান। তল্লাশি চালানো হয় তাপসের বাড়িতেও। বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছেন তদন্তকারীরা। বাজেয়াপ্ত করা হয়েছে দুটি মোবাইল ফোন, হার্ড ডিস্ক, ২টি পেন ড্রাইভ। উদ্ধার হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ নথি ও জমির দলিল। সূত্রের খবর, ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হার্ড ডিস্ক পরীক্ষার জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে ফরেন্সিক বিভাগে।

প্রসঙ্গত তাপস মণ্ডল প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ বলে পরিচিত। নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইতিমধ্যে মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করেছে। বর্তমানে ইডি হেফফাজতে রয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে গোয়েন্দাদের র‍্যাডারে চলে আসে তাপস মণ্ডলের টিচার্স ট্রেনিং সেন্টার। ইডি সূত্রে খবর, শিক্ষক নিয়োগে দুর্নীতিতে এই প্রতিষ্ঠানটির যোগ থাকতে পারে। এই সেন্টার থেকে টাকার বিনিময়ে কাউকে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে কি না তা তদন্ত করে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। শনিবার সকালে মহিষবাথানর ওই ট্রেনিং সেন্টারে হানা দিয়ে তালা ভেঙে ভেতরে ঢুকে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই অফিস তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে।

‘ঈদের আসল উদ্দেশ্য সেবা’, পশু কুরবানির বদলে মানবিকতার বার্তা অভিনেত্রী সারার

কোচবিহার ক্যানসার হাসপাতালের হাল ফেরাতে চান মিঠুন, সার্কিট হাউসে বৈঠকে বিজেপি নেতা

দীর্ঘ জেরার পর ত্বিশা শর্মার শাশুড়ি গিরিবালা সিংহকে গ্রেফতার করল সিবিআই

‘আলবিদা’, ইস্তফা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

জটিল অস্ত্রোপচারে ফুসফুস থেকে এলইডি বাল্‌ব বের করে ৯ মাসের শিশুকে নতুন জীবন দিলেন চিকি‍ৎসকরা

কানাডায় ছুরি দিয়ে কুপিয়ে নৃশংস খুন ভারতীয় ছাত্রীকে, গুজরাতের বাড়িতে শোকের ছায়া

নাগেরবাজারে গাড়ির সঙ্গে বাইকের ধাক্কা, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত এক

‘আপনার সন্তান সমকামী হলে কী করবেন?’ ইনফ্লুয়েন্সারের প্রশ্ন শুনে যা বললেন পুলিশকর্মী…

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের মহিলাদের দল ঘোষণা, নেতৃত্বে কে?

লক্ষ্মীবারেই খুলে গেল ‘‌অন্নপূর্ণা যোজনার’‌ পোর্টাল, প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার মায়াপুরে শুভেন্দু, গোশালায় দিলেন বিশেষ পুজো

২০০ কেজি ওজন, চার ফুট লম্বা, ৮ লাখ দাম উঠল সুলতানের

‘মায়াপুর ইসকনের আরও উন্নয়ন করতে চাই’, পুজো দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

সচিবদের পারফরম্যান্সের উপরই নির্ভর করবে ভবিষ্যৎ, আনুগত্যে অনীহা মুখ্যমন্ত্রীর