জেলে গুরুতর অসুস্থ জ্যোতিপ্রিয়, ভর্তি করানো হল হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধি: গুরুতর অসুস্থ প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতি মামলায় জেলে বন্দি রয়েছেন তিনি। জেলে থাকাকালীনই তিনি অসুস্থ হয়ে পড়েন।তাঁকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর)তাঁর জামিন সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানেই তাঁর অসুস্থ হওয়ার কথা জানিয়েছেন তাঁর আইনজীবীরা।

দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। এর আগে অসুস্থতার কারণে এসএসকেএম হাসপাতালে কাটিয়েছেন। পরে পরে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে আবারও অসুস্থ হয়ে পড়েছেন তিনি। আজ থেকে দিন দুয়েক আগেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। জানা যায়, একাধিক শারীরিক অসুস্থতায় ভুগছেন তিনি। তাঁর ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের সমস্যাও রয়েছে।

এদিকে অসুস্থতার কারণ দেখিয়ে বারবার আদালতের কাছে জামিনের আবেদন চেয়েছেন বালু। তবে রেশন দুর্নীতি মামলার নিষ্পত্তি হয় নি এখনও। তাঁর জামিনের আবেদনে আপত্তি জানিয়েছেন ইডির আধিকারীকরা।বৃহস্পতিবার জ্যোতিপ্রিয় মল্লিক আবেদন জানায় বিশেষ ইডি আদালতে। তবে বালুর আবেদনে আপত্তি জানিয়ে আদালতে রিপোর্ট পেশ করেছে ইডি। ওই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ২০ নভেম্বর। আপাতত ততদিন পর্যন্ত জেলেই থাকতে হবে জ্যোতিপ্রিয়কে। তবে তার আগেই ফের অসুস্থ হয়ে পড়লেন তিনি।আপাতত চিকিৎসকদের আওতাধীন রয়েছেন তিনি।

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

এক মুঠো ভাত বেশি চাওয়ায় জুটল চড়! মিড-ডে মিল খেতে গিয়ে আহত পঞ্চম শ্রেণির পড়ুয়া

পণের দাবিতে মারধর চিকিৎসক স্বামীর, বিয়ের দেড় মাসের মধ্যে মৃত্যু তরণীর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

পর্যটকদের জন্য সুখবর, শীঘ্রই খুলতে চলেছে হলং বাংলো!

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন