‘সিবিআই চাই না’, কলকাতা পুলিশেই আস্থা নির্যাতিতার পরিবারের

Share:

নিজস্ব প্রতিনিধি :  এখনই সিবিআই তদন্ত চাননা কসবার ল কলেজের নির্যাতিতার পরিবার। কলকাতা পুলিশ ও প্রশাসনের উপর ভরসা রাখছেন বলে জানিয়েছেন নির্যাতিতার মামা। যদিও তৃণমূলের বিধায়ক মদন মিত্রের মন্তব্য নিয়ে কথা বলতে রাজি নয় নির্যাতিতার পরিবার।

সাউথ ক্যালকাটা ল কলেজের ধর্ষণকাণ্ড প্রকাশ্যে আসার পর থেকে সিবিআই তদন্তের দাবি উঠেছে বহু জায়গা থেকে। বিরোধীরা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সোচ্চার হয়ে সিবিআই তদন্তের দাবি তুলেছে। অভিযোগ,  পুলিশ ঠিকমতো তদন্ত করছে না। এই দাবির সঙ্গে সহমত নয় নির্যাতিতার পরিবার।

পরিবারের পক্ষ থেকে আরও বলা হয়েছে, জাতীয় মহিলা কমিশন থেকে ফোন করেছিল। তাঁদের সঙ্গেও কথা হয়েছে। কোনওরকম নিরাপত্তাহীনতা নেই। তদন্তপ্রক্রিয়া ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। গণধর্ষণের ঘটনায় পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য পৌঁছেছে। সেখানে দেখা গিয়েছে, নির্যাতিতাকে কলেজ গেট থেকে বের হতে বাধা দেওয়া হচ্ছে। তাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। সেই সিসিটিভি ফুটেজের সঙ্গে নির্যাতিতার বয়ান মিলে গিয়েছে। পুলিশের কাছে তথ্য এসেছে,গণধর্ষণের ভিডিও ক্লোজড গ্রুপে শেয়ার করেছিল অভিযুক্ত মনোজিৎ।

কসবা থানা এলাকার কলেজের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। ধর্ষণের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। খাস কলকাতায় কলেজের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃত মূল অভিযুক্ত কলেজেরই প্রাক্তনী বলে অভিযোগ।  চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যালে নির্যাতিতার মেডিক্যাল টেস্ট করানো হয়েছে।  কসবার আইন কলেজে তরুণী ধর্ষণ ঘটনায় স্বতঃপ্রণোদিত ভাবে পদক্ষেপ নিয়েছে জাতীয় মহিলা কমিশন। রবিবার কলেজে গিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কসবাকাণ্ডে অভিযুক্তদের ও নির্যাতিতার ডিএনএ নিয়ে পরীক্ষা করা হবে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যেই ধৃতদের নমুনা সংগ্রহ করা হয়েছে। ঘটনার দিন কারা কার কলেজে উপস্থিত ছিলেন তাদের একটি তালিকা তৈরি করা হয়েছে। যাঁরা বিকেল ৪টে থেকে সন্ধ্যা পর্যন্ত যাঁরা কলেজে ছিল তাদের এক তালিকা তৈরি করা হয়েছে।

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম